Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 মার্চ 2026 14:43 IST
হাইলাইট
  • Realme 16 5G-এর সামনে ও পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • ফোনের 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 4,200 নিট পিক ব্রাইটনেস অফার করবে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে

Realme 16 5G is equipped with a 50-megapixel selfie camera

Photo Credit: Realme

Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G জানুয়ারির শুরুতে ভারতে এসেছিল। আজ স্ট্যান্ডার্ড Realme 16 5G এপ্রিলের 2 তারিখে ভারতে লঞ্চের ঘোষণা করেছে সংস্থা। রিয়েলমি ইতিমধ্যেই ফোনটির ছবি, স্পেসিফিকেশন, ও ফিচার্স প্রকাশ করেছে। আসন্ন হ্যান্ডসেটের ডিজাইনে বড় চমক রয়েছে। এই ফোনের পিছনের অংশে উপরের দিকে অবস্থিত ক্যামেরা বারের প্রান্তে একটি গোল আয়না রয়েছে। ফলে প্রাইমারি ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। এই কারণে একে ভারতের প্রথম সেলফি মিরর ফোন হিসেবে দাবি করা হচ্ছে। Realme 16 5G-এর সামনে এবং পিছনে উভয় দিকেই 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Realme 16 5G ভারতে এপ্রিল 2 লঞ্চ হচ্ছে

রিয়েলমি 16 5G এপ্রিলের 2 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ভারতে আসছে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এয়ার হোয়াইট ও এয়ার ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। ফোনের ডিজাইন কিছুটা iPhone Air ও Google Pixel 10 সিরিজ থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। পিছনের প্যানেলের উপরের দিকে একটি হরাইজন্টাল ক্যামেরা বারে দু'টি সেন্সর অবস্থান করছে।

Realme 16 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme 16 5G নতুন বছরের শুরুতে ভিয়েতনামে রিলিজ হয়েছে। এছাড়াও, ফ্লিপকার্টের মাইক্রোসাইট একাধিক তথ্য সামনে এনেছে। এটি 6.57 ইঞ্চি দৈর্ঘ্যের অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,200 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। এতে IP69 Pro স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং মিলবে। ফলে 6 মিটার পর্যন্ত জলের গভীরতায় 30 মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হবে না।

রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল) ও একটি সেকেন্ডারি লেন্স থাকবে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার কথা প্রথমেই বলা হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকবে। সংস্থা তিনটি মেজর Android OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে। ফোনটি 8.1 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।

Realme 16 5G-এর চিপসেটের নাম এখনও ঘোষণা হয়নি, তবে ডিভাইসটির গ্লোবাল ভার্সন MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দ্বারা চালিত। এতে 7,000mAh পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। সাথে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 6,050 বর্গমিমি এয়ারফ্লো ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ফোনকে ঠান্ডা রাখবে। দুর্দান্ত সাউন্ডের জন্য 300 শতাংশ ভলিউম বুস্ট সহ স্টেরিও স্পিকার আছে।

 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6400 Turbo
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  2. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  3. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  4. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  5. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
  6. Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই
  7. 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
  8. Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
  9. Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন
  10. Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.