রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 11:56 IST
হাইলাইট
  • Realme 16x 5G এখন BIS সাইটে সার্টিফায়েড হয়েছে
  • স্মার্টফোনটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে
  • Realme এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

Realme 15x (pictured) was launched in india in October, 2025

Photo Credit: Realme

Realme 16x 5G ভারতে আসতে আর বেশি দেরি নেই। Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G গত জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। Realme 16 5G এপ্রিলের শুরুর দিকে ভারতে এসেছে। Realme 16 লাইনআপের চতুর্থ মডেল এখন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ন্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। অর্থাৎ ফোনটি এই মাসে বা জুনের মধ্যে বাজারে রিলিজ হতে পারে। যদিও রিয়েলমি এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জায়ায়নি। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Realme 16x 5G তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এটি গত বছরের Realme 15x 5G-এর উত্তরসূরী হিসেবে আসছে।

Realme 16x 5G দেখা গেল BIS সাইটে 

Realme 16x 5G এখন BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX5270 মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে, যা খুব তাড়াতাড়ি লঞ্চের দিকে ইঙ্গিত করছে। যদিও লিস্টিংটি ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে গত মাসে কালার অপশন ও মেমোরি ভ্যারিয়েন্ট সম্পর্কিত লিক ডিভাইসটির সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করেছে।

Advertisement

রিপোর্ট অনুসারে, রিয়েলমি 16এক্স 5G এটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে। ফোনটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। পূর্বসূরি Realme 15x 5G গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়ার সময় 16,999 টাকা থেকে দাম শুরু হয়েছিল।

বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা রেখেছিল কোম্পানি। Realme 16x 5G-এর দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।

স্পেসিফিকেশন ও ফিচারের কথা বললে, Realme 15x-এর সামনে 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ফোনে থাকা 7,000mAh ব্যাটারি 60W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং অফার করে।

Advertisement

Realme 15x 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটের ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি গোল পালস লাইট আছে, যা নোটিফিকেশনে আসলে জ্বলে উঠবে। এটি নয়টি রঙ ও পাঁচটি গ্লোয়িং মোডে কাস্টমাইজ করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.