কবে বাজারে আসবে Realme 2 Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 সেপ্টেম্বর 2018 09:56 IST
হাইলাইট
  • 26 ও 27 সেপ্টেম্বর এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে কোম্প
  • এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Realme 2 Pro
  • নতুন Realme 2 Pro তে থাকতে পারে 6GB RAM

Realme 2 Pro তে থাকতে পারে 6GB RAM।

 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 2। আবার এক ভারতে নতুন ফোন নিয়ে আসতে চলেছে Oppo –র সাব ব্র্যান্ড Realme। 26 ও 27 সেপ্টেম্বর এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে কোম্পানি। মনে করা হচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Realme 2 Pro। এই ফোনে নতুন প্রসেসার ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

কোম্পানির পাঠানো আমন্ত্রণ পত্রে ‘2’ ‘Pr’ ‘o’ শব্দগুলি লাল অক্ষরে লেখা রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে বহু চর্চিত Realme 2 Pro। নতুন এই ফোনে যোগ হতে পারে নতুন চিপসেট। প্রসঙ্গত Realme 2 ফোনে Snapdragon 450 চিপসেট ব্যবহার হয়েছে। এছাড়াও নতুন Realme 2 Pro তে থাকতে পারে 6GB RAM। আপাতত শুধুমাত্র 3GB ও 4GB RAM এ পাওয়া যায় Realme 2।

 ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 2 Pro, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.