এটাই নতুন Realme 2 Pro, দেখুন ভিডিও

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2018 19:21 IST
হাইলাইট
  • 27 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 2 Pro
  • Realme 2 Pro তে থাকবে ওয়াটার ড্রপ নচ
  • Realme 2 Pro ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি

Realme 2 Pro তে থাকবে ওয়াটার ড্রপ নচ, আর ভার্টিকাল ডুয়াল ক্যামেরা।

 

27 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 2 Pro। লঞ্চের আগের এই ফোনের একটি টিজার ভিডিও আপলোড করল Realme। এই ভিডিওতে লেখা আছে ‘তরুণ বলে গর্বিত’। এই ভিডিওতে দেখা গিয়েছে Realme 2 Pro তে থাকবে ওয়াটার ড্রপ নচ, আর ভার্টিকাল ডুয়াল ক্যামেরা। এর সাথেই ভিডিওতে জানানো হয়েছে আগের থেকে আরও শক্তিশালী হবে Realme 2 Pro। গত মাসে ভারতে লঞ্চ হওয়া Realme 2 ফোনে Sanpdragon 450 চিপসেট ব্যবহার করা হয়েছিল। এই ফোনে তার থেকে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হবে বলেই মনে করা হচ্ছে।

এক মিনিটের বেশি সময়ের এই ভিডিওতে Realme 2 Pro ফোনে একটি ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। ইতিমধ্যেই একাধিক Oppo ও Vivo ফোনে এই ডিজাইন দেখা গিয়েছে। এই বছর লঞ্চ হওয়া Realme 2 ফোনে ডিসপ্লের উপড়ে তুলনামূলক চওড়া নচ দেখা গিয়েছিল।

একই ভিডিওতে  Realme 2 Pro ফোনের পিছনের দিক দেখা গিয়েছে। Realme 2 Pro ফোনের পিছনে ডায়মন্ড কাট ডিজাইন থাকছে না। আগের কোম্পানির দুটি ফোনেই এই ডিজাইন দেখা গিয়েছিল। ডায়মন্ড কাট ডিজাইনের পরিবর্তে এই ফোনের পিছনে থাকছে সাধারণ গ্লাস ডিজাইন। ফোনের পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

গ্লসি ব্যাক ছাড়া এই ভিডিওতে একটি ম্যাট ব্ল্যাক ভার্সান দেখা গিয়েছে। Realme 2 Pro তে থাকবে একটি হেডফোন জ্যাক এছাড়া একাধিক নতুন রঙে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Advertisement

যদিও Realme 2 Pro ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। আশা করা হচ্ছে  Realme 2 এর থেকে বেশি দামে লঞ্চ হবে Realme 2 Pro। ভারতে Realme 2 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 2 Pro, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.