আজ দুপুরে Realme 3 Pro লঞ্চ লাইভ দেখুন এখানে: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 এপ্রিল 2019 10:44 IST
হাইলাইট
  • Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতায় লঞ্চ হচ্ছে Realme 3 Pro
  • Realme 3 Pro তে থাকছে Snapdragon 710 চিপসেট
  • এই ফোনে থাকছে 48MP ক্যামেরা

সোমবার নতুন দিল্লিতে লঞ্চ হবে Realme 3 Pro

সোমবার ভারতে লঞ্চ হবে Realme 3 Pro। সোমবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে এই স্মার্টফোন লঞ্চ করবে Realme। ইতিমধ্যেই একাধিক টিজারে এই ফোনের একাধিক ফিচারের কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগীতায় লঞ্চ হবে নতুন Realme 3 Pro।

সোমবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে Realme 3 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও Realme ওয়েবসাইট থেকে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। 20,000 টাকার কম দামে ভারতে লঞ্চ হবে Realme 3 Pro। সম্প্রতি Realme জানিয়েছে এই ফোনের ক্যামেরায় 64 মেগাপিক্সেল ছবি তোলা যাবে। Realme 3 Pro লঞ্চ সরাসরি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।

Advertisement

Realme 3 Pro ফোনে থাকবে FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট ওয়াটার ড্রপ স্টাইল নচ। Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন গেমারদের কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে Realme 3 Pro। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট।

Advertisement

Realme 3 Pro ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল সেন্সার। তবে অন্য ক্যামেরাগুলিতে কোন সেন্সার ব্যবহার হয়েছে তা জানা যায়নি। ফোনের ভিতরে থাকছে একটি 3,960 mAh ব্যাটারি। যা Realme 3 এর 4,230 mAh ব্যাটারির তুলনায় সামান্য ছোট। থাকছে 5Hz Wifi সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful and efficient SoC
  • Very good battery life
  • Cameras fare well under good light
  • Bundled fast charger
  • Bad
  • Average low-light camera performance
  • Laminated back scuffs easily
  • No USB Type-C port
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  2. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  3. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  4. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  5. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  6. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  7. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  8. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  9. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  10. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.