মাত্র আট হাজারে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Realme 3i

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুলাই 2019 14:18 IST
হাইলাইট
  • তিনটি রঙে পাওয়া যাবে Realme 3i
  • থাকছে 4,230mAh ব্যাটারি
  • একই সাথে লঞ্চ হয়েছে Realme X

Realme 3i ফোনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ভারতে লঞ্চ হল Realme 3i। বাজেট সেগমেন্টে ভারতে কোম্পানির জমি আরও শক্ত করতে এই স্মার্টফোন লঞ্চ করেছে Realme। Redmi 7A এর সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। Realme 3i ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা, টিয়ারড্রপ নচ আর অক্টা-কোর MediaTek Helio P60 প্রসেসর। এছাড়াও গ্রাহকের মন জয় করতে এই ফোনে 4,0230 mAh ব্যাটারি আর 13মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

3GB RAM + 32GB স্টোরেজে Realme 3i এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড ব্লু, ডায়মন্ড রেড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। 23 জুলাই দুপুর 12 টায় Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

একই ইভেন্টে পপ-আপ সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছে Realme X।

Realme 3i স্পেসিফিকেশন

Realme 3i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P60 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

Realme 3i ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারে করেছে Realme।

কানেক্টিভিটির জন্য Realme 3i ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Quick face recognition
  • Decent selfie camera
  • Smooth UI and app performance
  • Bad
  • Slow charging
  • Weak low-light camera performance
  • No stabilisation for video recording
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P60
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.