শুরু হল Realme 5 আর Realme 5 Pro লঞ্চ, সরাসরি দেখুন এখানে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 অগাস্ট 2019 12:45 IST
হাইলাইট
  • 10,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme 5
  • Realme 5 ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে
  • দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ শুরু হবে

Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই দুটি ফোন হল Realme 5 আর Realme 5 Pro। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। এই দুই ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। এই প্রথম কোন Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। ইতিমধ্যেই ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme 5। আজ দুপুর 12 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হয়েছে। এই ইভেন্ট থেকে সরাসরি সব খবর জানাতে হাজির রয়েছে আমাদের প্রতিনিধি। 

কোম্পানির YouTube চ্যানেল থেকে Realme 5 আর Realme 5 Pro লঞ্চ সরাসরি দেখা যাবে। দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ শুরু হবে। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই দুই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই এই দুই ফোনের টিজার প্রকাশ করেছে ই-কমার্স কোম্পানিটি। মঙ্গলবার দুপুরে Realme 5 আর Realme 5 Pro লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

সম্প্রতি Realme 5 আর Realme 5 Pro  ফোনের স্পেসিফিকেশসন সামনে এসেছিল। Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। Realme 5 Pro ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। এই ফোনের ক্যামেরায় থাকবে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা। এছাড়াও থাকছে একটি ম্যাক্রো ক্যামেরা। থাকছে একটি পোট্রেট ক্যামেরা। দ্রুত চার্জিং এর জন্য এই ফোনে থাকছে VOOC Flash Charge 3.0। মাত্র 30 মিনিটে 55 শতাংশ চার্জ হবে Realme 5 Pro ফোনের ব্যাটারি।

Realme 5 Pro ফোনে থাকছে Qualcomm Snapdragon চিপসেট।  Geekbench ওয়েবসাইটে এই ফোনে Snapdragon 710 চিপসেট দেখা গিয়েছে। যদিও কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে Snapdragon 712 চিপসেট থাকতে পারে। অন্যদিকে  Realme 5 ফোনে থাকতে পারে Snapdragon 665 চিপসেট আর 4GB RAM।

5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে নতুন Realme ফোন। এক ট্যুইটে  মাধব শেঠ জানিয়েছেন 10,000 টাকার কম দামে লঞ্চ হবে Realme 5। এছাড়াও তিনি জানিয়েছেন Realme 5 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 5 ফোনে যে চিপসেট থাকবে তা ভারতে আগে অন্য কোন ফোনে দেখা যায়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Useful additional cameras
  • Efficient processor
  • Bad
  • No fast charging
  • Weak low-light camera performance
  • Slightly heavy
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  2. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  3. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  4. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  5. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  6. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  7. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  8. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  9. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  10. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.