64MP কোয়াড ক্যামেরা সহ আজ বিক্রি শুরু হচ্ছে Realme 5 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 সেপ্টেম্বর 2019 10:20 IST
হাইলাইট
  • আজ দুপুর 12 টায় Realme 5 Pro ফ্ল্যাশ সেল শুরু হবে
  • এই ফোনে Snapdragon 712 চিপসেট থাকছে
  • Realme 5 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Realme 5 Pro ফোনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro। বুধবার বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় শুরু হবে ফ্ল্যাস সেল। Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM। Realme 5 Pro এর সাথেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে সে স্মার্টফোন বিক্রি হয়েছে ভারতে।

Realme 5 Pro এর দাম

Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro।

Realme 5 Pro স্পেসিফিকেশন

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  2. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  3. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  4. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  5. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  6. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  7. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  8. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  9. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  10. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.