এই Realme ফোনে থাকছে চারটি ক্যামেরা আর 64MP প্রাইমারি সেন্সর

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 25 জুন 2019 15:52 IST
হাইলাইট
  • পরবর্তী Realme ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা
  • ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা
  • ফোনে থাকবে একটি Samsung GW1 সেন্সর

শিঘ্রই নতুন ফোন নিয়ে আসছে Realme

Photo Credit: Weibo/ Realme

সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি সামনে এসেছিল। এবার  64 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের ছবি সামনে এনেছে Realme। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠ 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।

মঙ্গলবার চিনের এক সোশ্যাল মিডিয়ায় 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ছবি প্রকাশ করেছে Realme। এই ফোনে থাকবে একটি Samsung GW1 সেন্সর। ক্যামেরার পাশেই থাকছে LED ফ্ল্যাশ।

64 মেগাপিক্সেল সেন্সরে তোলা ছবিতে ছবির রেসোলিউশন 6912x9216 পিক্সেলস।

সম্প্রতি মাধব শেঠ যে ছবি প্রকাশ করেছিলেন সেই একই ছবি চিনের সোশাল মিডিয়ায় পোস্ট করেছে Realme। টেট্রাসেল প্রযুক্তির মাধ্যম এই সেন্সরের চারটি পিক্সেল এক হয়ে কম আলোতে 16 মেগাপিক্সেল ছবি তুলতে সম্ভব। এর ফলে একটি পিক্সেল এর সাইজ চার গুণ বড় হয় যা ছবিতে বেশী ডিটেল ধরতে সাহায্য করবে।

এছাড়াও এই সেন্সরে থাকছে 100 db রিয়েল টাইম HDR। এছাড়াও এই সেন্সরের মাধ্যমে 1080p স্লো মোশন ভিডিও তোলা যাবে। সাথে থাকছে Super PD PDAF প্রযুক্তি।

এই ফোন সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। তবে শুরুতে ভারতে লঞ্চ হবে এই ফোন। পরে 2019 সালের দ্বিতীয়ার্ধে চিনে পৌঁছাবে এই ফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, 64 Megapixel, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.