Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 21:30 IST
হাইলাইট
  • Realme তাদের নয়টি স্মার্টফোনের দাম বাড়িয়েছে
  • মূল্যবৃদ্ধির তালিকায় C সিরিজ, P সিরিজ, ও নম্বর সিরিজ অর্ন্তভুক্ত
  • বেশ কিছু মডেলের দাম 6,000 টাকা পর্যন্ত বেড়েছে

Realme has hiked the prices of several smartphones upto Rs 6,000

Photo Credit: Realme

বিশ্বজুড়ে মেমোরি চিপের যোগান সংকট স্মার্টফোনের দামে বড় প্রভাব ফেলছে। প্রথমে শুধু নতুন লঞ্চ হওয়া ফোনগুলোর দাম বেশি রাখা হচ্ছিল, কিন্তু এখন অনেক আগে লঞ্চ হওয়া মডেলগুলোর দাম ধীরে ধীবে বাড়ানো হচ্ছে। সেই তালিকায় রয়েছে রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, এবং ওয়ানপ্লাসের মতো প্রথম সারির সংস্থাদের নাম। চলতি বছর থেকে মোবাইল ফোনের দাম বাড়ার যে প্রবণতা শুরু হয়েছে, তা থামার লক্ষণ নেই। আবার কিছু ফোনের দাম অল্প সময়ের ব্যবধানে দুই বার বৃদ্ধি পেয়েছে। Realme এখন তাদের নয়টি স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এপ্রিল থেকেই অতিরিক্ত খরচ করে কিনতে হবে সেই সমস্ত ফোন।

এপ্রিল থেকে রিয়েলমির নয়টি ফোন দামি হল

Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি হিসেবে পরিচিত। কিন্তু মূল্যবৃদ্ধির হাত থেকে এই লাইনআপের লেটেস্ট মডেলগুলো রেহাই পায়নি। টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট অনুসারে, Realme C71, Realme C83, এবং Realme C85-এর দাম যথাক্রমে প্রায় 1,300 টাকা, 1,000 টাকা, ও 4,500 টাকা পর্যন্ত বেড়েছে। এখন উক্ত ফোনগুলোর নতুন দাম হয়েছে যথাক্রমে 8,999 টাকা, 14,499 টাকা, ও 19,999 টাকা।

গত বছর মার্চে লঞ্চ হওয়া Realme P3 Ultra মডেলের 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 3,000 টাকা বেড়ে 30,999 টাকা হয়েছে। এখন 12 জিবি + 256 জিবি স্টোরেজ কিনতে 31,000 টাকা খরচ হবে। 29,000 টাকা থেকে দাম 2,000 টাকা বেড়েছে। Realme P4 Pro ফোন 4,000 টাকা দামি হওয়ার ফলে কিনতে 28,999 টাকা ব্যয় করতে হবে।

Realme 15-এর দাম 4,000 টাকা বেড়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে 29,999 টাকা। Realme 15T ও Realme 15x-এর দাম লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন দাম হল যথাক্রমে 26,999 টাকা ও 22,999 টাকা। Realme 16 Pro আরও একবার দামি হয়েছে। প্রথমে 31,999 টাকা থেকে 34,999 টাকায় দাম পৌঁছে গিয়েছিল। আর এখন কিনতে 36,999 টাকা খরচ হবে। নতুন প্রাইসিং শীঘ্রই সংস্থার ওয়েবসাইটে আপডেট হতে পারে।

উল্লেখ্য, রিয়েলমির ফোনের মূল্যবৃদ্ধিতে ইন্ট্রোডাক্টরি প্রাইসিং ও বাড়তে থাকা কম্পোনেন্ট খরচ, উভয় ভূমিকা রাখতে পারে। আরও জানিয়ে রাখি, Realme 16 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। এই নতুন ফোনের পিছনের অংশের ক্যামেরা বারে একটি ছোট গোল আয়না আছে। ফলে প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 7,000mAh ব্যাটারি, Dimensity 6400 Turbo প্রসেসর, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.