Realme 15

Realme 15 - ख़बरें

  • 200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!
    Redmi Note 15 Pro 5G মডেলে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই। Redmi Note 15 Pro+ 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এতে Pro ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তবে পার্থক্য সেলফি ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডে। Vivo V70 FE-তে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা।
  • 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
    Realme 15 Pro 5G-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 33,499 টাকায় লিস্টেড আছে।লঞ্চের সময় এই মেমরি ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা ছিল। অর্থাৎ, ক্রেতারা সরাসরি 2,500 টাকা ছাড় পাচ্ছে।এছাড়াও, Flipkart Axis ও SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,675 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্মার্টফোনটির ভেলভেট গ্রীন কালার অপশনে অফারটি প্রযোজ্য। এই প্রাইস রেঞ্জে এখন Realme 15 Pro 5G-এর চেয়ে ভাল ফোন নেই।
  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
    Realme C100i ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনে 6,500mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, ও IP64 রেটিং আছে। রিয়েলমির নয়া স্মার্টফোনে 8MP মেইন ক্যামেরা, 5MP ফ্রন্ট ক্যামেরা, Android 16, ও 15W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
    Realme C100x একটি বাজেট ফ্রেন্ডলি 4G ফোন, যা 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে এসেছে। এটি 50MP প্রাইমারি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, Android 16, ও LED পালস লাইট অফার করে। দাম 14,499 টাকা রাখা হয়েছে।
  • Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme Narzo 100x 5G জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনে 8,000mAh ব্যাটারি থাকছে। এটি Amazon-এ বিক্রি হবে। সেখানে লাইভ থাকা মাইক্রোসাইট ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। এতে 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি VC কুলিং, 50MP ডুয়াল AI রিয়ার ক্যামেরা, AI Pulse Light, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Dimensity 6300 প্রসেসর থাকবে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
    Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে পরিচিত। কিন্তু মূল্যবৃদ্ধির হাত থেকে এই লাইনআপের মডেলগুলো রেহাই পায়নি। Realme C71, Realme C83, এবং Realme C85-এর দাম যথাক্রমে প্রায় 1,300 টাকা, 1,000 টাকা, ও 4,500 টাকা পর্যন্ত বেড়েছে। এখন উক্ত ফোনগুলোর নতুন দাম হয়েছে যথাক্রমে 8,999 টাকা, 14,499 টাকা, ও 19,999 টাকা। প্রথমে শুধু নতুন লঞ্চ হওয়া ফোনগুলোর দাম বেশি রাখা হচ্ছিল, কিন্তু এখন অনেক আগে লঞ্চ হওয়া মডেলগুলোর দাম ধীরে ধীবে বাড়ানো হচ্ছে।
  • Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Redmi A4 5G-এর দাম 10,999 টাকা থেকে 8,299 টাকায় নেমে আসবে। Samsung Galaxy M07 বিক্রি হবে 7,499 টাকায়, যেখানে সাধারণ দাম 9,999 টাকা। Realme Narzo 80 Lite 5G মডেলটি 8,999 টাকার পরিবর্তে 7,899 টাকায় বিক্রি হবে। এছাড়াও, সেল অফারে Samsung Galaxy M06 এবং Lava Bold N1 5G যথাক্রমে 9,249 টাকা ও 7,249 টাকায় কেনা যাবে।
  • Redmi Note 15 5G ও Realme 16 Pro সিরিজ আগামীকাল ভারতে আসছে, রইল দাম ও ফিচার্সের সমস্ত খুঁটিনাটি
    Redmi Note 15 5G একটি 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। Realme 16 Pro+ 5G মডেলে 6,500 নিট পিক ব্রাইটনেস, 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট (ইনস্ট্যানটেনিয়াস), ও Netflix HDR কনটেন্ট সাপোর্ট থাকবে।
  • Upcoming Smartphones: সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ জানুয়ারিতে লঞ্চ হচ্ছে একঝাঁক স্মার্টফোন
    ভারতে 2026 সালের জানুয়ারি মাসে Redmi Note 15 5G, Realme 16 Pro 5G, Realme 16 Pro+ 5G, Poco M8 5G, ও Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, Reno 15 Pro Mini 5G, ও Motorola Signature ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে।
  • Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
    Realme Narzo 90 5G-এর দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,499 টাকা। Amazon উভয় মেমরি অপশনে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে দাম যথাক্রমে 15,999 টাকা এবং 17,499 টাকায় নেমে আসবে
  • Realme সবচেয়ে কম দামে 144Hz রিফ্রেশ রেট ও 7000mAh ব্যাটারির ফোন কেনার সুযোগ আনল
    Realme Narzo 90x 5G ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা। Amazon দুই মেমোরি অপশনে 2,000 টাকা দামের কুপন অফার করছে। যার ফলে দাম যথাক্রমে 11,999 এবং 13,499 টাকায় নেমে আসবে।
  • Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
    Realme P4x 5G এর দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 17,499 টাকা ও 19,499 টাকা হতে পারে। তবে এই দামে অফার অর্ন্তভুক্ত আছে কিনা, তা জানা যায়নি।
  • Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
    Realme C85 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এটি জল ও ধুলোর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। রিয়েলমির দাবি, ফোনের উপর গরম কফি বা ঠান্ডা কোলা ঢাললেও ক্ষতি হবে না।

Realme 15 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »