Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 নভেম্বর 2025 15:30 IST
হাইলাইট
  • Realme C85 5G ভারতে নভেম্বরে লঞ্চ হতে পারে
  • ফোনটিতে Realme 15x-এর মতো বৈশিষ্ট্য থাকবে
  • এটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে

Realme C85 5G is said to be a tweaked version Realme 15x 5G

Photo Credit: Realme

Realme C85 5G নভেম্বর মাসে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটি ভিয়েতনামে রিলিজ হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগে, এখন স্মার্টফোনটির দাম ফাঁস হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। Realme C85 5G এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, IP68 ও IP69-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ইত্যাদি। সূত্রের আরও দাবি, ডিভাইসটির সঙ্গে Realme 15x 5G-এর প্রচুর মিল রয়েছে। কিছু পরিবর্তন করে নতুন মডেল হিসেবে আনা হচ্ছে।।

Realme C85 5G ভারতে আসার আগেই দাম ফাঁস

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X (পূর্বনাম টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, Realme C85 5G এর দাম ভারতে শুরু হবে 15,499 টাকা থেকে। বেস মডেল 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 16,999 টাকা রাখা হবে।

Advertisement

Realme C85 5G মডেলটির স্পেসিফিকেশন Realme 15x-এর-এর মতোই। দুই ফোনের মধ্যে তফাৎ বেশি নেই। প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি একই থাকবে, শুধু ক্যামেরা ডাউনগ্রেড করে কম দামে বাজারে আসবে। Realme 15x 5G-এর কথা বললে, এতে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.8 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি রান করে MediaTek Dimensity 6300 চিপসেটে।

ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সামনে 50 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা উপস্থিত। Realme C85 5G মডেলে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলে ডাউনগ্রেড হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির 7,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

প্রসঙ্গত, 2025 সালের অন্যতম বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT 8 Pro বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটির হাইলাইট হল Hyper Vision+ AI চিপ, 2K রেজোলিউশন ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Ricoh GR-টিউনড ক্যামেরা সিস্টেম, 7,000 নিট পিক ব্রাইটনেস, 120W ফাস্ট চার্জিং, ইত্যাদি।

Advertisement

Realme GT 8 Pro মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো পাল্টানো যাবে। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো পাওয়া যাবে। প্রতিটি মডিউলে ইউনিক কালার এবং ডিজাইন আছে। ফোনটিতে 120x ডিজিটাল জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। নয়া ফোনটির দাম 72,999 টাকা থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.