Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুলাই 2026 21:30 IST
হাইলাইট
  • Realme ভারতে তাদের স্মার্টফোনে ColorOS ব্যবহার শুরু করবে
  • Android 17 আপডেটের মাধ্যমে ColorOS 17-এ শিফ্ট হবে
  • Realme UI ও ColorOS-এর ডিজাইন ও ফিচার্স প্রায় একরকম

Realme may use ColorOS 17 across future devices in India

Photo Credit: Realme

Realme খুব শীঘ্রই ভারতে তাদের স্মার্টফোনে Realme UI ছেড়ে ColorOS সফটওয়্যার ব্যবহার শুরু করতে পারে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, সংস্থার ভবিষ্যতে লঞ্চ করা স্মার্টফোনগুলি ColorOS 17 কাস্টম স্কিনের সঙ্গে উপলব্ধ হবে। যে সমস্ত Realme ডিভাইস Android 17 পাওয়ার কথা, সেগুলো নতুন অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে ColorOS 17 সংস্করণের মিশে যাবে। এই পদক্ষেপের পিছনে প্রধান উদ্দেশ্য হল, সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যয় কমিয়ে দ্রুত আপডেট সরবরাহ করা। তবে রিয়েলমির কোন স্মার্টফোন প্রথম ColorOS 17-এর সঙ্গে বাজারে আসবে, তা এখনও জানা যায়নি।

Realme ভারতে Realme UI ছেড়ে ColorO7 17-এ যেতে পারে

জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, ভবিষ্যতে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ডিভাইসে ColorOS 17 প্রি-ইনস্টল করা থাকবে। এই পদক্ষেপের কারণে দুই সংস্থার গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে খরচ কমবে। Oppo এবং Realme দুটি পৃথক ইউজার ইন্টারফেস রাখার বদলে একটি অভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করবে। ফলে নতুন ফিচার যোগ করা এবং সফটওয়্যার আপডেটের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Realme UI থেকে ColorOS সফটওয়্যারে শিফ্ট হলেও রিয়েলমি ইউজারদের সামগ্রিক ইউজার এক্সপিরিয়েন্সে খুব একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ উভয় কাস্টম স্কিনের ডিজাইন ও বৈশিষ্ট্য প্রায় একরকম। ফলে নতুন সফটওয়্যারে গেলেও সম্পূর্ণ অজানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না।

জানিয়ে রাখি, রিয়েলমির শুরুর দিকে স্মার্টফোনগুলি ColorOS-এর সঙ্গেই ভারতের বাজারে এসেছিল। পরে কোম্পানি 2020 সালে নিজস্ব Realme UI চালু করে। Realme 3 Pro এবং Realme XT প্রথম Realme UI আপডেট পাওয়া মডেল ছিল। অন্য দিকে, Realme C3 ছিল প্রথম ডিভাইস, যা Realme UI আগে থেকে ইনস্টল করা অবস্থায় দেশে লঞ্চ হয়েছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন Android 17 আপডেটের সঙ্গে Realme UI-এর পরিবর্তে ColorOS 17 আসার বিষয়টি আপাতত শুধু ভারতীয় বাজারের জন্য প্রযোজ্য। তবে ভবিষ্যতে অন্যান্য মার্কেটেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাসও তাদের ফোনে ইউজার ইন্টারফেস হিসেবে OxygenOS-এর পরিবর্তে ColorOS ব্যবহার করার কথা জানিয়েছে। সংস্থার যে সমস্ত ডিভাইস সফটওয়্যার আপগ্রেডে উপযুক্ত, সেগুলোর কাস্টম স্কিন Android 17 ভার্সনের সঙ্গে ColorOS-এ মিশে যাবে। ব্যবহারকারীরা Android 17 ভিত্তিক ColorOS 17 প্রকাশের পর সেই আপডেট ইনস্টল করে নিতে পারবেন। একইসঙ্গে, OnePlus আমেরিকা ও ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, ColorOS 17, Realme UI, Oppo, Android 17
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  2. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  3. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  4. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  5. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  6. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  7. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  8. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  9. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  10. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.