জলের দরে 50MP ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে Realme Narzo 80 Lite 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 জুন 2025 20:30 IST
হাইলাইট
  • Realme Narzo 80 Lite 5G ভারতে 10,000 টাকার মধ্যে লঞ্চ হবে
  • ফোনটিতে Dimensity 6300 প্রসেসর ও 6000mAh ব্যাটারি থাকবে
  • Realme Narzo 80 Lite 5G আমাজনে পাওয়া যাবে

Realme Narzo 80 Lite 5G ব্ল্যাক ও পার্পল কালারে পাওয়া যাবে

Photo Credit: Amazon/Realme

Realme Narzo 80 Lite 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এটা কিন্তু শুধু জল্পনা বা অনুমানের ভিত্তিতে বলছি না, সংস্থা নিজেই স্মার্টফোনটির বিভিন্ন তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে শুরু করেছে। লঞ্চের তারিখ এখনও ঘোষিত না হলেও, রিয়েলমি তাদের আসন্ন ডিভাইসটির ডিজাইন এবং কালার অপশনের উপর থেকে পর্দা সরিয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও জানা গিয়েছে। আবার Realme Narzo 80 Lite 5G এর দামের রেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি Realme Narzo 80 সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। এই লাইনআপে গত এপ্রিলে ভারতে Narzo 80x এবং Narzo 80 Pro আত্মপ্রকাশ করেছে।

Realme Narzo 80 Lite 5G দাম ও ফিচার্স

Realme Narzo 80 Lite 5G যে তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে সেটা Amazon এর প্ল্যাটফর্মে লাইভ হওয়া একটি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে। অর্থাৎ এটি ওই ই-কমার্স সাইটের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। রিয়েলমি লঞ্চের দিনক্ষণ এখনও জানায়নি, তবে ফোনটির দাম 10,000 টাকার নিচে হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। Realme Narzo 80 Lite 5G আমাজনের মাইক্রোসাইট কালো এবং বেগুনি রঙে দেখা গিয়েছে। ফোনটিতে দুটি সেন্সর এবং একটি উপবৃত্তাকার এলইডি ফ্ল্যাশ সহ আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে।

ডিভাইসটির ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ডান প্রান্তে স্থাপন করা হয়েছে। এতে 6,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। একবার চার্জে এটি 15.7 ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক বা 46.6 ঘন্টা পর্যন্ত একটানা কল টাইম অফার করবে বলে দাবি করেছে কোম্পানি। Realme Narzo 80 Lite 5G রিভার্স চার্জিংও সমর্থন করবে। অর্থাৎ ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করার সুবিধা পাওয়া যাবে।

অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, রিয়েলমির আপকামিং মডেলটি 7.94 মিমি স্লিম হবে। এটি কিছুটা Realme Narzo 80x 5G এর মতো মনে হচ্ছে , যা 6,000mAh ব্যাটারি এবং 45W SuperVOOC চার্জিং অফার করে। অন্যদিকে, Narzo 80 Pro 5G ফোনে 80W SuperVOOC চার্জিং সমর্থন সহ একই আকারের ব্যাটারি রয়েছে এবং এটি 7.55 মিমি পাতলা। Realme Narzo 80 Lite 5G ড্যুরাবিলিটির জন্য MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসবে।

জানিয়ে রাখি, Realme Narzo 80 Lite 5G দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। অপশন দুটি হল 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ। দাম যথাক্রমে 9,999 টাকা ও 11,999 টাকা হওয়ার সম্ভাবনা। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, এতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং HD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.