15,000 টাকার কমে 7,000mAh ব্যাটারির Realme P4 5G এর সেল শুরু, এত ফিচার্স অন্য ফোনে নেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 অগাস্ট 2025 15:55 IST
হাইলাইট
  • Realme P4 5G ডুয়াল চিপ ও 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ফোনটিতে MediaTek Dimesity 7400 Ultra প্রসেসর আছে
  • Realme P4 5G সেলে 14,999 টাকার কমে কেনা যাবে

Realme P4 5G সিরিজে Hyper Vision AI চিপ আছে

Photo Credit: Realme

Realme P4 5G গত সপ্তাহে Realme P4 Pro 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বেস মডেলটির সেল শুরু হয়েছে৷ এটি তার সেগমেন্টে একমাত্র মডেল যা ডুয়াল চিপ অফার করে। এতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরের সঙ্গে Hyper Vision AI চিপ রয়েছে। Realme P4 5G এর মূল আকর্ষণের মধ্যে রয়েছে 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 7,000 বর্গমিমি VC কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 + IP66 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। Realme P4 5G আজ 15,000 টাকার মধ্যে কেনার সুযোগ থাকছে। এই বাজেটে অন্য কোনও হ্যান্ডসেটে এত ফিচার্স নেই।

ভারতে Realme P4 5G এর দাম ও অফার

Realme P4 5G ফোনের দাম ভারতে 18,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্যদিকে, 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, নির্বাচিত কার্ডে 2,500 টাকার ব্যাংক অফার এবং 1,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে। 3 মাস নো কস্ট EMI প্ল্যান 6166 টাকা থেকে শুরু। হ্যান্ডসেটটি ইঞ্জিন ব্লু, ফোর্জ রেড এবং স্টিল গ্রে রঙে উপলব্ধ।

Photo Credit: Realme

Realme P4 5G স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম

Realme P4 5G ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল রয়েছে৷ এটি FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল), 4,500 নিট পর্যন্ত ব্রাইটনেস, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর দ্বারা চালিত৷ সঙ্গে একটি গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে। এটি রেজোলিউশন ও ফ্রেম রেটে 300 শতাংশ পর্যন্ত ইমপ্রুভমেন্ট এনেছে বলে দাবি করেছে সংস্থা৷ ফোনটির র‍্যাম ভার্চুয়ালি 18 জিবি (8 জিবি + 10 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

রিয়েলমি পি4 5G মডেলটি Android 16 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে৷ পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Realme P4 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সঙ্গে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট মিলবে। এছাড়াও, ফোনটিতে AI Edit Genie ফিচার আছে। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহার করা যায়। নতুন ফোনটি ব্যবহারকারীদের নির্দেশ শুনে ফটো এডিট করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.