Realme P4 5G এবং Realme P4 Pro 5G তাদের সেগমেন্টে একমাত্র ডুয়াল চিপ যুক্ত ফোন।
Photo Credit: Realme
Realme P4 সিরিজে Hyper Vision AI চিপ আছে
Realme P4 সিরিজ আজ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল৷ লাইনআপটির অধীনে Realme P4 5G ও Realme P4 Pro 5G এসেছে। দুই ফোনই ভ্যালু ফর মানি, অর্থাৎ দামের তুলনায় ভালো ফিচার্স ও পারফরম্যান্স সরবরাহ করে। Realme P4 সিরিজের নতুন ফোনগুলি 144Hz HyperGlow AMOLED ডিসপ্লে, Hyper Vision AI চিপ, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 7,000 বর্গমিমি ভিসি কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত। কোম্পানি বলছে, Realme P4 5G এবং Realme P4 Pro 5G তাদের সেগমেন্টে একমাত্র ডুয়াল চিপ যুক্ত ফোন। এর ফলে রেজোলিউশন ও ফ্রেম রেটে 300 শতাংশ পর্যন্ত উন্নতি এসেছে বলে দাবি করা হয়েছে। Realme P4 সিরিজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart, এবং অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।
স্ট্যান্ডার্ড Realme P4 5G ফোনে 6.77-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল), 4,500 নিট পর্যন্ত ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+,ও 3,840 হার্টজ পালস-উইথ মড্যুলেশন (PWM) ডিমিং সাপোর্ট করে। ফোনটিতে ডাইমেনসিটি 7400 Ultra প্রসেসরের সঙ্গে ডেডিকেটেড গ্রাফিক্স চিপ (X7P) দেওয়া হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 18 জিবি (8 জিবি + 10 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে।
রিয়েলমি পি4 5G ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল (f/2.2) সেলফি ক্যামেরা আছে। ফোনটি Android 16 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
Realme P4 5G ফোনটিতে 7,000mAh টাইটান ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ফুল চার্জে 144FPS-এ 7 ঘন্টা পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) গেম খেলতে দেবে। সঙ্গে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট মিলবে। এছাড়া, নয়া হ্যান্ডসেটটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, ডুয়াল-মাইক নয়েজ ক্যান্সেলেশন, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ভিউ ভিডিয়ো, AI Edit Genie, IP65 + IP66 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ও 5G + 5G ডুয়াল মোড।
Realme P4 5G ভারতে 18,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলটি 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। হ্যান্ডসেটটি ইঞ্জিন ব্লু, ফোর্জ রেড এবং স্টিল গ্রে রঙে পাওয়া যাবে। আগস্ট 20 তারিখে আর্লি বাড সেল রয়েছে ও আগস্ট 25 থেকে সর্বত্র পাওয়া যাবে। নির্বাচিত কার্ডে 2,500 টাকার ব্যাংক অফার এবং 1,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এর ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে।
Realme P4 Pro 5G ফোনে 6.8 ইঞ্চি 4D অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন (1,280x2,800 পিক্সেল), 6,500 নিট পর্যন্ত ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.7 বিলিয়ন কালার, 4608 হার্টজ পালস-উইথ মড্যুলেশন (PWM) ডিমিং, HDR 10+, ও নেটফ্লিক্স এইচডিআর সাপোর্ট করে। এতে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসরের সঙ্গে একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে, যা 12 জিবি LPDDR4X র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 26 জিবি (12 জিবি + 14 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
রিয়েলমি পি4 প্রো 5G ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে একটি 50 মেগাপিক্সেল (f/2.4) সেলফি ক্যামেরা মিলবে। উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার পলিসি বেস মডেলের মতো। এটি AI ল্যান্ডস্কেপ, AI স্ন্যাপ মোড, AI পার্টি মোড এবং AI টেক্সট স্ক্যানার সহ বেশ কয়েকটি AI টুলস অফার করে। তাছাড়া, ব্যাটারি, চার্জিং, ও অন্যান্য ফিচার্স স্ট্যান্ডার্ড ভার্সনের অনুরূপ।
Realme P4 Pro 5G ভারতে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলটি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 28,999 টাকা। হ্যান্ডসেটটি বার্চ উড, ডার্ক ওক উড, ও মিডনাইট আইভি কালার অপশনে পাওয়া যাবে। আগস্ট 27 থেকে সেল শুরু হবে। নির্বাচিত কার্ডে 3,000 টাকার ব্যাংক অফার ও 2,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এর ফলে দাম 19,999 টাকায় নেমে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals