10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ফেব্রুয়ারি 2026 16:56 IST
হাইলাইট
  • Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত স্মার্টফোন
  • প্রথম সেলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে
  • UPI অ্যাপ থেকে পেমেন্ট করলেও একই টাকা ছাড় মিলবে

Realme P4 Power 5G packs a 10,001mAh battery with support for 80W fast charging

Realme P4 Power 5G গত বৃহস্পতিবার ভারতের সবথেকে বড় ব্যাটারির সাথে রিলিজ হয়েছিল। এটি দেশের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত মোবাইল ফোন। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ছাড়ের সাথে কেনার সুযোগ মিলছে। এছাড়াও, ক্রেতাদের জন্য আরও বেশ কিছু অফার দিচ্ছে কোম্পানি। সিলিকন অ্যানোড প্রযুক্তির শক্তিশালী ব্যাটারির পাশাপাশি Realme P4 Power 5G মডেলে কার্ভড ডিসপ্লে, IP69 জল ও ধুলোরোধী রেটিং, HyperVision AI চিপ, 80W ফাস্ট চার্জিং, ও ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমের মতো ফিচার্স আছে।

Realme P4 Power দাম ও অফার

Realme P4 Power 5G এর দাম 25,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকা। অনলাইনে ফ্লিপকার্ট এবং রিয়েলমির ওয়েবসাইট থেকে কেনা যাবে। ফোনটি ট্রান্সঅরেঞ্জ, ট্রান্সসিলভার, এবং ট্রান্সব্লু রঙে বিক্রি হচ্ছে।

পেটিএম, গুগল পে, ক্রেড, এবং ফোনপে-র মতো UPI অ্যাপ থেকে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, অ্যাক্সিস, কোটাক-সহ একাধিক ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে একই পরিমাণ টাকা ছাড় হিসেবে মিলবে। বর্তমান রিয়েলমি ইউজারদের জন্য অতিরিক্ত 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস হিসেবে মিলবে। নয় মাস নো-কস্ট ইএমআই অপশন থাকছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Realme P4 Power 5G এর সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

রিয়েলমি পি4 পাওয়ার 5G স্মার্টফোনের মুখ্য আকর্ষণ নিঃসন্দেহে 10,001mAh টাইটান ব্যাটারি। ব্যাটারিটি 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হয়ে যাবে। মাত্র 5 মিনিটের চার্জে 3.9 ঘন্টা ইউটিউব দেখার মতো ব্যাকআপ মিলবে।

স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসের ওজন 218 গ্রাম। ফোনটি তিনটি মেজর OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  2. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  3. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  4. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  5. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  7. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  8. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  9. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  10. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.