বাজে সেলফির দিন শেষ, Realme P4 5G সিরিজ দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 অগাস্ট 2025 19:14 IST
হাইলাইট
  • Realme P4 5G ও Realme P4 Pro 5G লঞ্চ হবে 20 আগস্ট
  • Realme P4 Pro 5G-তে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
  • Realme P4 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে

Realme P4 Pro 5G-তে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে

Photo Credit: Realme

Realme P4 5G সিরিজ আগস্ট 20 ভারতে আসছে। এই সিরিজের অধীনে Realme P4 5G এবং Realme P4 Pro  5G লঞ্চ হবে। রিয়েলমি ইতিমধ্যেই স্মার্টফোন দু'টির বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে। ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর, চার্জিং, থেকে শুরু করে প্রচুর স্পেসিফিকেশন সামনে এসেছে। এখন বাকি থাকা ক্যামেরা সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সেই প্রসঙ্গে আসার আগে জানিয়ে রাখি, Realme P4 5G ও P4 Pro 5G উভয় মডেলেই 144Hz রিফ্রেশ রেট সহ হাইপারগ্লো অ্যামোলেড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 7,000 বর্গমিমি এয়ারফ্লো ভেপার চেম্বার কুলিং ইউনিট থাকবে।

Realme P4 5G এবং Realme P4 Pro 5G ক্যামেরা স্পেসিফিকেশন

চীনা ব্র্যান্ডটি জানিয়েছে, Realme P4 Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এতে মেইন ক্যামেরা হিসেবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 সেন্সর থাকবে। আর সামনে একটি 50 মেগাপিক্সেল OV50D সেলফি ক্যামেরা মিলবে। ফোনটি 60 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। আবার এটি 30 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K রেজোলিউশনের HDR ভিডিও রেকর্ড করতে পারবে।

Advertisement

রিয়েলমি জানিয়েছে, প্রো মডেল উন্নত হাইপারশট আর্কিটেকচার দিয়ে সজ্জিত, যার সাথে আল্ট্রা স্টেডি ভিডিও এবং এআই মোশন স্ট্যাবিলাইজেশন থাকবে। এআই স্ন্যাপ মোডে শুটিং করার সময় এআই ট্র্যাভেল স্ন্যাপ এবং এআই ল্যান্ডস্কেপ ফিচারও অফার করবে আসন্ন স্মার্টফোনটি।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Realme P4 5G ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে প্রো ভেরিয়েন্টের মতো AI ক্যামেরা ফিচার থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Realme P4 5G এবং Realme P4 Pro 5G: অন্যান্য  স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড রিয়েলমি P4 5G ফোনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা FHD রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং 4,500 নিট পর্যন্ত সর্বাধিক ব্রাইটনেস অফার করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা 5G প্রসেসর থাকবে। ফোনটি 7,000mAh টাইটান ব্যাটারির সঙ্গে আসবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সঙ্গে রিভার্স চার্জিং, AI স্মার্ট চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা মিলবে।

Advertisement

অন্যদিকে, আরও প্রিমিয়াম রিয়েলমি P4 প্রো 5G ফোনে 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস এবং 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সহ অ্যামোলেড ডিসপ্লে মিলবে। এতে Snapdragon 7 Gen 4 চিপ ও HyperVision AI GPU দেওয়া হবে। স্ট্যান্ডার্ড মডেলের মতো, 7,000mAh ব্যাটারি থাকবে যা 80W চার্জিং সাপোর্ট করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.