ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আসছে Redmi X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 মে 2019 17:57 IST
হাইলাইট
  • Realme X ফোনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার
  • এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে
  • 15 মে চিনে এক ইভেন্টে লঞ্চ হবে Realme X

15 মে লঞ্চ হবে Realme X

Photo Credit: Weibo

অবশেষে চিনের বাজারে প্রবেশ করতে চলেছে Realme। এতদিন শুধুমাত্র ভারতে Realme ফোন পাওয়া গেলেও Realme X এর হাত ধরে চিনে প্রবেশ করছে Oppo –র সাব ব্র্যান্ড। ইতিমধ্যেই Realme X ফোনের একাধিক ফিচার ও স্পেসিফিকেশঞ্জ সামনে এসেছে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে  Realme X। ইতিমধ্যেই এক টিজারে জানানো হয়েছে Realme X  ফোনে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। লঞ্চের আগে এই ফোনের নতুন ফিচার সামনে নিয়ে এল Realme।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সম্প্রতি Realme X ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। 15 মে চিনে এক ইভেন্টে লঞ্চ হবে Realme X। একই সাথে লঞ্চ হবে এই ফোনের কম দামী ভার্সান Realme X Lite। আগে প্রকাশিত রিপোর্তে জানানো হয়েছে ভারতে লঞ্চ হওয়া Realme 3 Pro ফোনের নাম বদলে চিনে লঞ্চ হবে Realme X Lite।

এই সপ্তাহেই Realme X ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা আর 48 মেগাপিক্সেলrরিয়ার ক্যামেরা থাকার কথা নিশ্চিত করেছিল Realme। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের কারনে এই ফোনের ডিসপ্লেরর উপরে কোন নচ থাকছে না। তাই এই ফোনে 91.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Realme X ফোনে থাকবে নচ বিহীন ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর গ্রেডিয়েন্ট ফিনিশ। তবে Realme X Lite ফোনের ডিসপ্লের উপরে ছোট ওয়াটার ড্রপ নচ দেখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme X, Realme X Specifications, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.