চলতি সপ্তাহে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ আসছে Realme X2 Pro: এক নজরে সব তথ্য

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 15:35 IST
হাইলাইট
  • Realme X2 Pro ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে
  • ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট
  • সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট

বুধবার ভারতে লঞ্চ হবে Realme X2 Pro

অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। এই ফোনে রয়েছে একগুচ্ছ চোখ ধাঁধানো স্পেসিফিকেশন। 20 নভেম্বর ভারতে এই ফোন লঞ্চ হবে। আগামী বুধবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। একই ইভেন্ট থেকে ভারতে লঞ্চ হবে Realme 5s।

Realme X2 Pro এর দাম (সম্ভাব্য)

6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 2,699 ইউয়ান (প্রায় 27,200 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 2,899 ইউয়ান (প্রায় 29,200 টাকা) খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 3,299 ইউয়ান (প্রায় 33,200 টাকা)। 20 নভেম্বর ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Realme X2 Pro স্পেসিফিকেশন

Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB  পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।

আরও পড়ুন:

লঞ্চের আগেই ফাঁস হল Realme 5s ফোনের স্পেসিফিকেশন

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme X2 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.