লঞ্চের আগেই ফাঁস হল Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 জানুয়ারী 2020 10:01 IST
হাইলাইট
  • Realme X50 5G ফোনে 4,100 mAh ব্যাটারি থাকছে
  • এই ফোনে থাকছে 6.57 ইঞ্চি ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছ Snapdragon 765G চিপসেট

7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G

7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G। এটি Realme-র প্রথম 5G স্মার্টফোন। সম্প্রতি একের পর এক টিজার প্রকাশ করে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। এবার TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। RMX2051 মডেল নম্বরে Realme X50 5G ফোনে 4,100 mAh ব্যাটারি থাকবে। আর থাকবে একটি 6.57 ইঞ্চি ডিসপ্লে।

TENAA ওয়েবসাইটে Realme X50 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে 

Advertisement

TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে ডুয়াল সিম Realme X50 5G ফোনের আয়তন 163.8 x 75.8 x 8.9 মিমি। এই ফোনে থাকছে 6.57 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করবে Realme। RMX2051 মডেল নম্বরের এই ফোনে একটি 4,100 mah ব্যাটারি দেখা গিয়েছে। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ করবে Realme। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। সাম্প্রতিক অতীতে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছিল। Realme X50 5G ফোনে থাকছ Snapdragon 765G চিপসেট, 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 4,500 mAh ব্যাটারি সাথে VOOC 4.0 ফাস্ট চার্জ সাপোর্ট, ডুয়াল সেলফি ক্যামেরা আর কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Realme X50 5G ফোনের দাম শুরু হতে পারে 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা) থেকে।

আরও পড়ুন:

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Vivo S1 Pro

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে আরও শক্তিশালী Redmi Note 8

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme X50 5G, RMX 2051
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  2. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  3. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  4. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  5. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  6. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  7. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  8. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  9. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  10. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.