6,000mAh ব্যাটারি ও তিনটি ক্যামেরা সহ Redmi 15C বাজারে এল, দেখতে অনবদ্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 সেপ্টেম্বর 2025 22:16 IST
হাইলাইট
  • Redmi 15C 4G এর বডি IP64 সার্টিফায়েড
  • এই স্মার্টফোনে MediaTek Helio G81 প্রসেসর ও 8 জিবি র‍্যাম আছে
  • এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে

Redmi 15C চারটি কালার অপশনে উপলব্ধ

Photo Credit: Redmi

Redmi 15C 4G বুধবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। রেডমির এই নতুন বাজেট ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির সামনে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অক্টা-কোর MediaTek Helio G81 প্রসেসরে চলে ও 8 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে যুক্ত। স্লিক এবং কালারফুল ডিজাইন ফোনটির অন্যতম আকর্ষণ। Redmi 15C 4G এর বডি IP64 সার্টিফায়েড। এর ফলে জল এবং ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে। ডিভাইসটি ডুয়াল 4G VoLTE কানেক্টিভিটি সমর্থন করে।

Redmi 15C 4G স্পেসিফিকেশন, ফিচার্স

Redmi 15C আকারে বিশাল। এতে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, DC ডিমিং, ও HD+ (720x1,600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে। ডুয়াল সিমের এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।

রেডমি 15সি মডেলটি মিডিয়াটেক হেলিও জি81 চিপ দ্বারা পরিচালিত। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি / 256 জিবি eMMC 5.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে f/1.8 অ্যাপারচার ও 5P লেন্স সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সামনে f/2.0 অ্যাপারচারের একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Redmi 15C এর ক্যামেরা সিস্টেমে আল্ট্রা এইচডি মোড, পোর্ট্রেট মোড, সেলফি বিউটি মোড এবং আরও অনেক কিছু রয়েছে। পাশাপাশি এতে সার্কেল টু সার্চ ও জেমিনাই সহ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও 82 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করে। সিকিউরিটির জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে AI ফেস আনলক অপশনও বর্তমান। 

Redmi 15C 4G দাম

Redmi 15C এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 179 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,800 টাকার সমান। ডিভাইসটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 229 ডলার (প্রায় 20,200 টাকা) খরচ হবে। এটি মুনলাইট ব্লু, মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন, ও টোয়াইলাইট অরেঞ্জ রঙে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, রেডমি এখনও ভারতে হ্যান্ডসেটটি লঞ্চের কোনও পরিকল্পনা এখনও প্রকাশ করেনি।

 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Helio G81 Ultra
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + Unspecified
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  2. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  3. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  4. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  5. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  6. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  7. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  8. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  9. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  10. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.