এবার 64MP ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অগাস্ট 2019 13:07 IST
হাইলাইট
  • 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে Xiaomi
  • এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • Redmi ব্র্যান্ডে এই ফোন লঞ্চ হবে

7 অগাস্ট 64MP ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi

Photo Credit: Weibo

7 অগাস্ট নতুন ক্যামেরা প্রযুক্তি লঞ্চ করবে Xiaomi। এই ভেন্টেই Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন সামনে আসতে পারে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরী করছে বেজিং এর কোম্পানিটি। আপাতত 64 মেগাপিক্সেল ক্যামেরা লঞ্চ করে পরে এই ক্যামেরা সহ Redmi ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছিল Realme। এছাড়াও গত সপ্তাহে এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Samsung। 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের প্রতিযোগীতায় এবার Xiaomi-র নাম যোগ হল।

Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় তোলা একটি ছবির সাইজ হবে 20 MB। Xiaomi জানিয়েছে প্রথম কোন ফোনে এতো হাই রেসোলিউশন ছবি তোলা যাবে। ইতিমধ্যেই এই ক্যামেরায় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Xiaomi।

Advertisement

8 অগাস্ট ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেই ফোন লঞ্চের এক দিন আগে 64 মেগাপিক্সেল প্রযুক্তি সামনে নিয়ে আসছে Xiaomi।

ইতিমধ্যেই Samsung ISOCELL Bright GW1 সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেছে Xiaomi। সম্প্রতি 64 মেগাপিক্সেলের এই ক্যামেরা সেন্স্র লঞ্চ করেছিল Samsung। এই ক্যামেরায় চারটি সেন্সর একত্রিত করে কম আলোতে দুর্দান্ত 16 মেগাপিক্সেল ছবি তোলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.