ডুয়াল ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi 8A Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 এপ্রিল 2020 13:56 IST
হাইলাইট
  • Redmi 8A Pro তে ডুয়াল ক্যামেরা থাকছে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি
  • Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে

তিনটি রঙে পাওয়া যাবে Redmi 8A Pro

বাজেট সেগমেন্টে আরও একটা নতুন ফোন নিয়ে এল Xiaomi। সম্প্রতি বাজারে এসেছে Redmi 8A Pro। ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8A Dual। সেই ফোনের নাম বদলে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi 8A Pro। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, 5,000 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। তিনটি রঙে পাওয়া যাবে Redmi 8A Pro।

Redmi 8A Pro-র দাম

Redmi 8A Pro-র দাম শুরু হচ্ছে 1,549,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 7,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। চলতি মাসে ইন্দোনেশিয়ায় এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।

Redmi 8A Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 8A Pro-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ।

লঞ্চের আগেই দেখে নিন Oppo A12 -এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ছবি তোলার জন্য Redmi 8A Pro-র পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে  2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে। Redmi 8A Pro-তে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 188 গ্রাম।

 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1520 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  2. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  3. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  4. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  6. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  7. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  9. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  10. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.