এটাই Redmi 9! নতুন ছবি ঘিরে নেট পাড়ায় চাঞ্চল্য

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 মার্চ 2020 18:10 IST
হাইলাইট
  • Redmi 9 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে MediaTek Helio G80 চিপসেট থাকতে পারে
  • এখনও Redmi 9 লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi

Redmi 9 ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকতে পারে

Photo Credit: Twitter / @Sudhanshu1414

অনেক দিন ধরেই Redmi 9 লঞ্চ ঘিরে জল্পনা চলছে। সম্প্রতি নেট পাড়ায় এই ফোনের একটি ছবি ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এখনও Redmi 9 লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।

সুধাংশু আমভোরে টুইটারে Redmi 9-এর ছবি প্রকাশ করেছেন। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। জানা গিয়েছে এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকছে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। Redmi 9-এর ভিতরে MediaTek Helio G80 চিপসেট থাকতে পারে।

অন্য এই টুইটে Xiaomishka নামের এক ব্যক্তি Redmi 9-এর অন্য একটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিতেই একই ধরনের রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে।

ইন্টারনেটকে সুস্থ রাখতে স্টেটাস ভিডিওতে লাগাম টানল WhatsApp

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2019 সালের ডিসেম্বর লঞ্চ হয়েছিল Redmi 8। সেই ফোনে ছিল ডুয়াল ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি। 3GB RAM + 32GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যায় Redmi 8।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Xiaomi, Redmi 9, Redmi 9 Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.