আজ ভারতে আসছে Redmi 9A, RedmiBook; লঞ্চ ইভেন্ট সরাসরি দেখুন এখানে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ফেব্রুয়ারি 2020 08:53 IST
হাইলাইট
  • মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Redmi 9A
  • এই ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি
  • লঞ্চ হতে পারে RedmiBook 13

Redmi 9A -তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে

মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Redmi 9A। গত সপ্তাহে এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। এই ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। যদিও এই ফোনের অন্য স্পেসিফিকেশন প্রকাশ করেনি Xiaomi। Redmi 9A এর সঙ্গেই মঙ্গলবার ভারতে লঞ্চ হতে পারে RedmiBook। চিনে বহু বছর ল্যাপটপ বিক্রি করলেও এতদিন ভাততে ল্যাপটপ বিক্রি করত না Xiaomi।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Mi.com থেকে মঙ্গলবারের লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও RedmiXiaomi -র সব সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

Advertisement

Xiaomi -কে টেক্কা দিতে শীঘ্রই বাজারে আসছে Realme X50 Pro 5G

Redmi 9A সম্ভাব্য স্পেসিফিকেশন

10,000 টাকার কম দামে লঞ্চ হবে Redmi 9A। Xiaomi জানিয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। সম্প্রতি ট্যুইটারে এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। Redmi 7A ও Redmi 8A এর সাফল্যের পর Redmi 9A লঞ্চ করে ভারতের এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজারে নিজেদের জমি আরও শক্তি করতে চাইছে Xiaomi। চলতি মাসে 6,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Realme C3। সেই ফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে Redmi 9A।

RedmiBook 13 স্পেসিফিকেশন

RedmiBook 13 এ থাকছে একটি 13.3 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Intel Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স, 8GB DDR4 RAM আর 512GB SSD স্টোরেজ।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

RedmiBook 13 ল্যাপটপে 6 মিমি ব্যাসার্ধের দুটি হিট পাইপ ব্যবহার করেছে Xiaomi। থাকছে মেটাল বডি বডি। চিকলেট স্টাইল কি-বোর্ড ছাড়াও এই ল্যাপটপে থাকছে ডিটিএস সারাউন্ড সাউন্ড।

Xiaomi জানিয়েছে এক চার্জে 11 ঘণ্টা চলবে RedmiBook 13। মাত্র 35 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi 9A, RedmiBook, Xiaomi India, Redmi India, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  2. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  3. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  4. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  5. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  6. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  7. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  8. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  9. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  10. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.