মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Redmi 9A। গত সপ্তাহে এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। এই ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। যদিও এই ফোনের অন্য স্পেসিফিকেশন প্রকাশ করেনি Xiaomi। Redmi 9A এর সঙ্গেই মঙ্গলবার ভারতে লঞ্চ হতে পারে RedmiBook।
Redmi 9A -তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে
মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Redmi 9A। গত সপ্তাহে এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। এই ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি। যদিও এই ফোনের অন্য স্পেসিফিকেশন প্রকাশ করেনি Xiaomi। Redmi 9A এর সঙ্গেই মঙ্গলবার ভারতে লঞ্চ হতে পারে RedmiBook। চিনে বহু বছর ল্যাপটপ বিক্রি করলেও এতদিন ভাততে ল্যাপটপ বিক্রি করত না Xiaomi।
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Mi.com থেকে মঙ্গলবারের লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও Redmi ও Xiaomi -র সব সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
Xiaomi -কে টেক্কা দিতে শীঘ্রই বাজারে আসছে Realme X50 Pro 5G
10,000 টাকার কম দামে লঞ্চ হবে Redmi 9A। Xiaomi জানিয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। সম্প্রতি ট্যুইটারে এই ফোনের টিজার প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। Redmi 7A ও Redmi 8A এর সাফল্যের পর Redmi 9A লঞ্চ করে ভারতের এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজারে নিজেদের জমি আরও শক্তি করতে চাইছে Xiaomi। চলতি মাসে 6,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Realme C3। সেই ফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে Redmi 9A।
RedmiBook 13 এ থাকছে একটি 13.3 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Intel Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স, 8GB DDR4 RAM আর 512GB SSD স্টোরেজ।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
RedmiBook 13 ল্যাপটপে 6 মিমি ব্যাসার্ধের দুটি হিট পাইপ ব্যবহার করেছে Xiaomi। থাকছে মেটাল বডি বডি। চিকলেট স্টাইল কি-বোর্ড ছাড়াও এই ল্যাপটপে থাকছে ডিটিএস সারাউন্ড সাউন্ড।
Xiaomi জানিয়েছে এক চার্জে 11 ঘণ্টা চলবে RedmiBook 13। মাত্র 35 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OpenAI to Add Invisible Watermarks to ChatGPT Text in EU; Set to Test New Ad Format
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India