আরও সস্তা হল Redmi K20 Pro; দেখে নিন নতুন দাম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 জানুয়ারী 2020 17:01 IST
হাইলাইট
  • চারটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন
  • দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে

Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট

ভারতে Redmi K20 Pro ফোনের দাম কমাল Xiaomi। যদিও ডিসেম্বর মাস থেকেই বিশেষ সেলের নাম করে এই দামে ভারতে Redmi K20 Pro বিক্রি করছে Xiaomi। যদিও এবার অফার ছাড়াই নতুন দামে বিক্রি শুরু হবে এই ফোন। 2019 সালে লঞ্চের সময় 27,999 টাকা থেকে এই ফোন পাওয়া যেত।

বৃহস্পতিবার ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। এছাড়াও সস্তা হয়ে 11,999 টাকা থেকে Mi A3 ফোন বিক্রি শুরু হয়েছে।

Redmi K20 Pro-এর দাম

সস্তা হয়ে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 27,999 টাকা।

Redmi K20 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Advertisement

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

আরও পড়ুন:

Advertisement

Redmi K20 Pro রিভিউ: OnePlus কে টেক্কা দিতে পারল এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন?

সস্তা হল Mi A3; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.