Redmi K30 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 ডিসেম্বর 2019 20:50 IST
হাইলাইট
  • 4G ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K30
  • সেই ফোনের ভিতরে Snapdragon 730G চিপসেট থাকবে
  • এই ফোনে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে

4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30

10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। এবার Redmi প্রধান লু ওয়েইবিং জানালেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের খবর ইন্টারনেটে ফাঁস হলেও এতদিন সেই খবরের সত্যতা স্বীকার করেনি চিনের কোম্পানিটি। 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে লু জানিয়েছেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে। অন্যদিকে 5G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হবে। তবে 5G ভেরিয়েন্টের থেকে অনেকটা কম দামে বাজারে আসবে 4G ভেরিয়েন্টের Redmi K30। যদিও 4G ভেরিয়েন্টে কবেএই ফোন বাজারে আসবে জানাননি ওয়েইবিং।

Advertisement

4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে
ছবি: Weibo / Wang Tengxiao

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। যদিও 4G ভেরিয়েন্টে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.