ফুল স্ক্রিন ডিসপ্লে সহ শীঘ্রই লঞ্চ হবে Redmi K30 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 13:03 IST
হাইলাইট
  • Redmi K30 Pro তে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে
  • এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট

Redmi K30 Pro তে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি থাকবে

Redmi K30 Pro -র টিজার প্রকাশ করল Xiaomi। অনেক দিন ধরেই ইন্টারনেটে এই ফোনের খবর সামনে এলেও এতদিন কোম্পানির তরফ থেকে কোন উচ্চবাচ্য করা হয়নি। এবার টিজার প্রকাশ করে কোম্পানি জানাল শীঘ্রই লঞ্চ হবে Redmi K30 Pro। গত বছর চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। পরে ভারতে Poco X2 নামে ভারতে এসেছিল এই ফোন। সেই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও প্রো ভার্সানে ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে।

64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Realme 6

Advertisement

Redmi K30 Pro -তে Snapdragon 865 চিপসেট থাকবে 

সম্প্রতি ডিসপ্লের নীচে ক্যামেরার প্রযুক্তি সামনে এলেও Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন বাণিজ্যিক স্মার্টফোনে এই ক্যামেরার ব্যবহারের সময় আসেনি। ডিসপ্লের উপরে নচ অথবা হোল-পাঞ্চ দেখা না গেলেও ডিসপ্লের উপরেই ছোট্ট ইয়ারপিস দেখা গিয়েছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি 3C সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Redmi K30 Pro -তে 33W ফাস্ট চার্জিং থাকবে। এছাড়াও এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Redmi K30 Pro, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.