Redmi K30 বনাম Redmi K20: কী পার্থক্য?

মে মাসে সম্পূর্ণ নতুন সিরিজে লঞ্চ হয়েছিল Redmi K20। সম্প্রতি লঞ্চ হয়েছে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi K30। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন ব্যবহার করেছিল Xiaomi। Redmi K30 ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে।

Redmi K30 বনাম Redmi K20: কী পার্থক্য?

Redmi K20 আর Redmi K30 ফোনে একাধিক পার্থক্য থাকছে

হাইলাইট
  • 4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi K30
  • Redmi K20 ফোনে Qualcomm Snapdragon 730 চিপসেট রয়েছে
  • Redmi K30 5G ফোনে থাকছে 30W ফাস্ট চার্জিং
বিজ্ঞাপন

মে মাসে সম্পূর্ণ নতুন সিরিজে লঞ্চ হয়েছিল Redmi K20। সম্প্রতি লঞ্চ হয়েছে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi K30। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন ব্যবহার করেছিল Xiaomi। Redmi K30 ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এছাড়াও Redmi K30 ফোনে সম্পূর্ণ নতুন ক্যামেরা মডিউল আর 5G কানেক্টিভিটি থাকছে। 4,500 mAh ব্যাটারি ছাড়াও Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট আর কার্ভড ডিজাইন। Redmi K20 আর Redmi K30 ফোনের প্রধান পার্থক্যগুলি দেখে নিন।

Redmi K30 বনাম Redmi K20 ফোনের দাম

5G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,100 টাকা) থেকে। 4G ভেরিয়েন্টে Redmi K30 এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে।

লঞ্চের সময় ভারতে 6GB RAM + 64GB স্টোরেজে Redmi K20 এর দাম ছিল 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ ছিল 23,999 টাকা।

Redmi K30 বনাম Redmi K20 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K30 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। 5G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে থাকছে Snapdragon 765 চিপসেট। অন্যদিকে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনে Snapdragon 730G চিপসেট ব্যবহার হয়েছে।

Redmi K20 ফোনে রয়েছে একটি ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

Redmi K30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে Xiaomi। Redmi K30 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

ছবি তোলার জন্য Redmi K20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K30 ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, 5G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

Redmi K20 ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

  • KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 5-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »