Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 13:46 IST
হাইলাইট
  • Redmi Note 17 ভারতে পাঁচ বছর সফটওয়্যার আপডেট পেতে পারে
  • স্মার্টফোনের বেস মডেল 6জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করতে পারে
  • Redmi Note 17-এর ভারতীয় ভ্যারিয়েন্টেও 8,000mAh ব্যাটারি থাকবে

Redmi Note 17 comes with an 8,000mAh battery

Photo Credit: Redmi

Redmi Note 17 স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ আগেই ফাঁস হয়েছিল। আর এখন রেডমির নতুন ফোনের দাম প্রকাশ্যে এসেছে। খবর সত্যি হলে, এটি পূর্বসূরী Redmi Note 15 মডেলের তুলনায় অনেকটা চড়া দামে দেশের বাজারে আসতে পারে। Redmi Note 17 ও Note 17 Pro গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। এখন দাম ছাড়াও, স্ট্যান্ডার্ড মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল পাওয়ারফুল ব্যাটারি। এটি চীনের মতো ভারতেও 8,000mAh ব্যাটারি ব্যবহার করবে। Xiaomi পাঁচ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দেবে বলে দাবি করা হয়েছে।

Redmi Note 17 ভারতীয় দাম ও স্পেসিফিকেশন

X প্ল্যাটফর্মে করা একটি পোস্টে টিপস্টার যোগেশ ব্রার Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। উল্লেখ্য, Redmi Note 15 ভারতে লঞ্চ হয়েছিল 19,999 টাকায় (8 জিবি + 128 জিবি)।

টিপস্টারের আরও দাবি, রেডমি নোট 17 বিশাল 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।

Redmi Note 17 মডেলে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি চারটি অপারেটিং সিস্টেম আপডেট ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। তবে শাওমির ভারতীয় শাখা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করেনি। গতকাল জানা গিয়েছিল, ফোনটি আগস্ট 6 লঞ্চ হবে ভারতে। বিক্রি 11 আগস্ট থেকে শুরু হবে।

প্রসঙ্গত, রেডমি নোট 17-এর চাইনিজ ভ্যারিয়েন্ট 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট-সহ পাওয়ারফুল সিলিকন কার্বন ব্যাটারি আছে।

ফোনটি চীনে 1,299 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,500 টাকার সমান। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,399 ইউয়ান (প্রায় 19,950 টাকা) এবং 1,599 ইউয়ান (প্রায় 22,800 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  2. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  3. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  4. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  5. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  6. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  7. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  8. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  9. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  10. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.