Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 জুলাই 2026 19:27 IST
হাইলাইট
  • Redmi Note 17 সিরিজ জুলাইতে লঞ্চের কথা নিশ্চিত করা হয়েছে
  • Redmi Note 17 সিরিজে তিনটি মডেল আসতে পারে
  • Redmi Note 17 Pro Max একটি 200MP ক্যামেরা অফার করতে পারে

Redmi Note 17 series will succeed the Redmi Note 15 lineup (pictured)

Photo Credit: Redmi

Redmi Note 17 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। রেডমি জুলাইতে তাদের নতুন মিড-রেঞ্জ ফোন লঞ্চের ঘোষণা করেছে। Redmi Note 15 5G গত জানুয়ারিতে ভারতে রিলিজ হয়েছিল। এখন চীনে স্মার্টফোনটির উত্তরসূরী মডেল লঞ্চের তোড়জোড় শুরু করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। Redmi Note 17 সিরিজে তিনটি মডেল আসার কথা শোনা যাচ্ছে। Pro ভার্সনে বিশাল 10,000mAh ব্যাটারি ব্যবহার হতে পারে। রেডমি নোট সিরিজ নতুন রেকর্ড গড়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Redmi Note 17 সিরিজ জুলাইতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে

Redmi Note 17 সিরিজ জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। তবে সংস্থা এখনও দিনক্ষণ ঘোষণা করেনি। তবে এই লাইনআপ একটি গুরুত্বপূণ মাইলফলক স্পর্শ করেছে বলে জানানো হয়েছে। তারা চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-এর এক পোস্টে জানিয়েছে, বিশ্বজুড়ে Redmi Note সিরিজের মোট বিক্রি 500 মিলিয়ন বা 50 কোটি ইউনিট অতিক্রম করেছে।

Redmi Note লাইনআপের ফোন প্রায় 12 বছর ধরে বাজারে আছে। আসন্ন Redmi Note 17 সিরিজ গত বছরের Note 15 সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে আসছে। এটি পারফরম্যান্স, ডিসপ্লে, এবং ব্যাটারির ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসতে পারে বলে শোনা যাচ্ছে।

রেডমি নোট 17 সিরিজে স্ট্যান্ডার্ড রেডমি নোট 17, রেডমি নোট 17 প্রো, এবং রেডমি নোট 17 প্রো ম্যাক্স বাজারে আসতে পারে। বেস মডেলে Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার হওয়ার সম্ভাবনা। এটি 1.5 রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা পেতে পারে। রিপোর্ট অনুসারে, এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে বড় 9,000mAh ব্যাটারি।

রেডমি নোট 17 প্রো আরও বড় 10,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, এতে Dimensity 7500 প্রসেসর ও 200 মেগাপিক্সেল প্রাইমারি ব্যাক ক্যামেরা দেবে শাওমি। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Advertisement

টপ মডেল প্রো ম্যাক্স-ও হাই রেজোলিউশনের 200MP ক্যামেরা অফার করবে। তবে আসন্ন ফোনগুলির চীনা, গ্লোবাল, ও ভারতীয় ভ্যারিয়েন্টে একই স্পেসিফিকেশন থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, Redmi Note 15 SE 5G হল Note 15 সিরিজের সর্বশেষ মডেল, যা এপ্রিলে ভারতে এসেছে।

ফোনটি নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে উপলব্ধ। এরর ব্যাক প্যানেলে লেদারের মতো টেক্সচার আছে। সোনালী রঙের মিড ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। লঞ্চের সময় ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়েছিল৷ বেস মডেল 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.