Redmi Note 6 Pro ফোনে Android Pie আপডেট পাঠিয়ে পরে বাতিল করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 12:33 IST
হাইলাইট
  • Redmi Note 6 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান 9.3.14 পৌঁছেছিল
  • এই আপডেটের হাত ধরে Redmi Note 6 Pro ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছায়
  • কয়েক ঘন্টা পরেই MIUI ফোরাম থেকে এই আপডেট সরিয়ে নেয় Xiaomi

Redmi Note 6 Pro ফোনে রয়েছে Snapdragon 636 চিপসেট

গত সপ্তাহে Redmi Note 6 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান  9.3.14 পাঠিয়েছিল Xioami। এই আপডেটের হাত ধরে Redmi Note 6 Pro ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছায়। কিন্তু লঞ্চের কয়েক ঘন্টা পরেই  MIUI ফোরাম থেকে এই আপডেট সরিয়ে নেয় Xiaomi। কেন এই আপডেট সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি বেজিং এর কোম্পানিটি। আবার কবে এই আপডেট ফিরে আসবে তাও জানানো হয়নি।

MIUI ফোরামে জানানো হয়েছিল MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান  9.3.14 আপডেটে লক স্ক্রিন ও ওয়াল্পেপারে কয়েকটি বাগ ফিক্স করা হয়েছে। OTA প্যাকেজে এই আপডেট পাঠিয়েছিল Xiaomi। পরে অন্য এক পোস্টে এই আপডেট পাঠানো বধের ঘোষণা করা হয়। তবে কেন এই আপডেট বন্ধ হল তা জানানায়নি Xiaomi।

 

ইতিমধ্যেই এই বিষয়ে Xiaomi প্রশ্ন করেছি আমরা। এখনও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। গত সপ্তাহে কোম্পানির যে সব ফোনে Android Pie আপডেট পৌঁছাবে সেই তালিকা প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। সেই তালিকায় জায়গা করে নিয়েছিল Redmi Note 6 Pro। অন্যান্য ফোনে কবে Android Pie আপডেট পৌঁছাবে তা জানালেও Redmi Note 6 Pro ফোনে কবে এই আপডেট পৌঁছাবে সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

ইতিমধ্যেই Redmi 3S, Redmi Note 4, Redmi 4X, Mi 5s, Redmi 4A, Mi Max 2, Redmi Note 5A, Redmi Y1, Mi 6, Mi Mix 2, Redmi Note 5 আর Redmi Note 5 Pro ফোনে MIUI 10 গ্লোবাল বিটা ভার্সান  9.3.14 আপডেট পাঠিয়েছে Xiaomi।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  2. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  3. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  4. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  5. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  6. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  7. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  8. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  9. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  10. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.