সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। Redmi Note 7 নতুন ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7
নতুন বছরের শুরুতেই বাজারে এসেছে Redmi Note 7। আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। শুধুমাত্র জানুয়ারী মাসে ফ্ল্যাশ সেলের মাধ্যমে 10 লক্ষ Redmi Note 7 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Xiaomi। সম্প্রতি চিনের বাজারে স্মার্টফোন বিক্রিতে ভাঁটা এসেছে। আগে একাধিক ফোন প্রথম মাসে 10 লক্ষের বেশি বিক্রি করলেও নতুন আর্থিক পরিথিতিতে এই কাজ সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ডুয়াল রিয়ার ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ ভারতে এল Honor 10 Lite
সম্প্রতি Xiaomi –র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। Redmi Note 7 নতুন ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
চিনে 3GB RAM + 32GB স্টোরেজে Redmi Note 7 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)।
আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি
ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন: এই Redmi ফোনগুলিতে শিঘ্রই পৌঁছে যাবে Android Pie আপডেট
Redmi Note 7 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple Watch Series 12, Watch Ultra 4 Announced With New Health Sensors, S11 Chip: Price in India, Specifications and New Features
Apple iPhone 18 Pro, iPhone 18 Pro Max Announced: Price in India, Specifications and Features