মাত্র ছয় মাসে 1.5 কোটি Redmi Note 7 সিরিজ স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। সম্প্রতি ট্যুইটারে কোম্পানির এই সাফল্যের কথা তুলে ধরেছেন Xiaomi -র মুখপাত্র দোনোভান সাং।
মার্চ মাসে ভারতে Redmi Note 7 Pro বিক্রি শুরু হয়েছিল
জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। এর পরে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro আর Redmi Note 7S। Redmi Note 7 সিরিজ লঞ্চ হয়েছে ছয় মাস হল। মাত্র ছয় মাসে 1.5 কোটি Redmi Note 7 সিরিজ স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। সম্প্রতি ট্যুইটারে কোম্পানির এই সাফল্যের কথা তুলে ধরেছেন Xiaomi -র মুখপাত্র দোনোভান সাং।
Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know