Redmi Note 8 ফোনে পৌঁছল MIUI 11 আপডেট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 19:11 IST
হাইলাইট
  • Xiaomi Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছল
  • আপডেটের পরে এই ফোনে Android 9 Pie ওএস চলবে
  • ওটিএ আপডেটের সাইজ 664MB

Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পাঠাতে শুরু করল Xiaomi

ভারতে Redmi Note 8 ফোনে MIUI 11 পাঠাতে শুরু করল Xiaomi। সম্প্রতি একাধিক গ্রাহক এই কথা জানিয়েছেন। যদিও MIUI 11 আপডেটের পরেও Redmi Note 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। Xiaomi জানিয়েছে ধাপে ধাপে ভারতের সব Redmi Note 8 গ্রাহকের ফোনে MIUI 11 আপডেট পৌঁছে যাবে।

MIUI 11.0.1.PCOINXM এর হাত ধরে Redmi Note 8 ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। এই আপডেটের সাইজ 664MB। Redmi Note 8 গ্রাহকরা Settings > About Phone > Software Update থেকে MIUI 11 আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

ছবি: Mi Community

Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

আরও পড়ুন:

Advertisement

নতুন রঙে ভারতে এল Oppo A9 2020: দাম ও স্পেসিফিকেশন

Realme Winter Sale: স্মার্টফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Realme

Advertisement

লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 ফোনের দাম ও বিভিন্ন ফিচার

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলেই ছবি তুলবে, শোনাবে গানও!
  2. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  3. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  4. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  6. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  7. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  8. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  9. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  10. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.