করোনাভাইরাসের প্রকোপে দামী হল Redmi Note 8

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 ফেব্রুয়ারি 2020 10:37 IST
হাইলাইট
  • Redmi Note 8 -এর দাম বাড়িয়েছে Xiaomi
  • এই ফোনের দাম 500 টাকা বেড়েছে
  • 10,499 টাকা থেকে এই ফোন কেনা যাবে

Redmi Note 8 -এর দাম 500 টাকা বেড়েছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে Redmi Note 8 -এর দাম বাড়াল Xiaomi। সম্প্রতি এই ফোনের দাম 500 টাকা বাড়িয়েছে চিনের কোম্পানিটি। আগে Redmi Note 8 -এর দাম শুরু হচ্ছিল 9,999 টাকা থেকে। এবার 10,499 টাকা থেকে এই ফোন কেনা যাবে। ইতিমধ্যেই Amazon.in ও Mi.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Xiaomi জানিয়েছে আপাতত এই ফোনের দাম বাড়ানো হলেও শীঘ্রই আবার পুরনো দামে Redmi Note 8 বিক্রি শুরু হবে। দাম বেড়ে 10,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi Note 8। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে। Amazon.in ও Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে।

সস্তা হল Oppo Reno 2F; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  2. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  3. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  5. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
  6. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  7. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  10. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.