64MP কোয়াড ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 8?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অগাস্ট 2019 18:04 IST
হাইলাইট
  • Redmi Note 8 ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা
  • থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • এই ফোনে 18W ফাস্ট চার্জিং থাকবে

Redmi Note 8 ফোনে থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর

Photo Credit: MyDrivers

Redmi Note 7 সিরিজের অবিশ্বাস্য সাফল্যের পরে Redmi Note 8 সিরিজের স্মার্টফোন তৈরীর কাজ শুরু করে দিয়েছে Xiaomi। এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করতে পারে বেজিং এর কোম্পানিটি। চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। M1906G7E আর M1906G7T মডেল নামে সামনে এসেছে Redmi Note 8 সিরিজের দুটি স্মার্টফোন। একটি ফোনে থাকতে পারে MediaTek Helio G90T চিপসেট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। সেই ভিডিওতে Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ফোন উৎপাদন শুরু করেছে চিনের কোম্পানিটি।

Advertisement

যদিও ফোন তৈরীর কথা জানালেও এই ফোনের জান জানাননি ওয়েইবিং। এই বছরের শুরুতে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Redmi Note 7 সিরিজ। এবার 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে চলেছে Redmi Note 8।

চিনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে M1906G7E আর M1906G7T মডেলের দুটি নতুন স্মার্টফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের ভিতরে থাকতে পারে সম্প্রতি গেমিং স্মার্টফোনের জন্য লঞ্চ হওয়া MediaTek Helio G90T চিপসেট।

ইতিমধ্যেই ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন MediaTek Helio G90T চিপসেট ব্যবহার করে শিঘ্রই নতুন স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। তবে Redmi Note 8 ফোনে এই চিপসেট ব্যবহার হবে কি না জানাননি মনু।

Advertisement

এছাড়াও এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ M1908C3IE আর M1908C3IC মডেলের দুটি নতুন স্মার্টফোন দেখা গিয়েছে চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Note 8, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  2. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  3. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  4. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  5. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  6. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  7. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  8. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  9. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  10. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.