স্পেসিফিকেশনে যে কোন ফ্ল্যাগশিপকে টেক্কা দেবে এই Redmi স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 ফেব্রুয়ারি 2019 13:58 IST
হাইলাইট
  • Redmi ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট
  • শীঘ্রই বাজারে আসবে Redmi Note 7 Pro
  • ভারতে আসছে Redmi Note 7

Photo Credit: Weibo/ Lu Weibing

মধ্যবিত্তের নাগালে স্মার্টফোন লঞ্চ করার জন্যই এতদিন সুনাম কুড়িয়েছিল Xiaomi -র  সাব-ব্র্যান্ড Redmi। সম্প্রতি Xiaomi -র ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে Redmi। নতুন ব্র্যান্ড এর অধীনে কোম্পানি প্রথম স্মার্টফোন Redmi Note 7 ইতিমধ্যেই চীনের বাজারে সুপারহিট।  এই ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।  এছাড়াও শীঘ্রই বাজারে আসবে Redmi Note 7 Pro।

 

আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান

Advertisement

 

সম্প্রতি চীনের এক মাইক্রোব্লগিং ওয়েবসাইটে Redmi প্রধান লু ওয়েবিং জানিয়েছেন,  ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করতে ব্যস্ত কোম্পানি। Redmi ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Qualcomm  এর লেটেস্ট Snapdragon 855  চিপসেট।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোম্পানির রিসার্চ ও ডেভলপমেন্ট দপ্তরের কর্মীদের সাথে এক বৈঠকের ছবি প্রকাশ করেছেন লু।

 

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

 

এই পোস্টে লু জানিয়েছেন, প্রধানত দুটি ফোন নিয়ে আলোচনা হয়েছে।  এই ফোন দুটি হল Redmi Note 7 Pro আর ‘855 ফ্ল্যাগশিপ'।  অর্থাৎ Snapdragon 855  চিপসেট ব্যবহার করে স্ল্যাগশিপ স্মার্টফোন ডিজাইনে ব্যস্ত Redmi।

Advertisement

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

Advertisement

 

গত সপ্তাহে অন্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে Redmi প্রধান লু জানিয়েছিলেন 3GB RAM + 32GB স্টোরেজের পরিবর্তে Redmi Note 7 Pro ফোনে 6GB RAM + 128GB স্টোরেজে মনোনিবেশ করছে Xiaomi। পরে সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট রি পোস্ট করেছেন Xiaomi প্রধান লেই জুন। আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই বাজারে আসবে Redmi Note 7 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Snapdragon 855
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.