নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Redmi! টিজার ঘিরে জল্পনা তুঙ্গে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 ফেব্রুয়ারি 2020 17:35 IST
হাইলাইট
  • ভারতে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Redmi
  • টিজার প্রকাশিত হয়েছে ট্যুইটারে
  • নতুন প্রোডাক্ট সম্পর্কে মুখ খোলেনি চিনের কোম্পানিটি

শীঘ্রই নতুন প্রোডাক্ট নিয়ে আসছে Redmi

Photo Credit: Twitter/ Manu Kumar Jain

টুইটারে নতুন ভিডিও পোস্ট করে আবার জল্পনা উস্কে দিলেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। বুধবার একটি ভিডিও পোস্ট করে নতুন Redmi প্রোডাক্ট লঞ্চের কথা জানিয়েছেন তিনি। টিজারে বিভিন্ন দিক থেকে একটি নতুন প্রোডাক্ট দেখা গেলেও সেই প্রোডাক্ট সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। Redmi ব্র্যান্ডের অধীনে ভারতে নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ হতে পারে। যদিও ভিডিওতে ব্লুটুথ স্পিকার অথবা RedmiBook লঞ্চের আভাস দিয়ে থাকতে পারেন মনু।

জৈন-র সাম্প্রতিক ট্যুইটের পর শীঘ্রই ভারতে নতুন Redmi প্রোডাক্ট লঞ্চের খবর নিশ্চিত হয়েছে। এই ভিডিওর ট্যাগ লাইনে বলা হয়েছে, ‘নতুন রূপে আসছে শক্তি'। ভিডিওতে বিভিন্ন দিক থেকে নতুন প্রোডাক্টটি খুব কাছ থেকে দেখা গিয়েছে।

Advertisement


ইতিমধ্যেই চিনে Redmi ব্র্যান্ডের অধীনে একাধিক ব্লুটুথ স্পিকার ও পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। এবার ভারতেও হয়তো এই প্রোডাক্ট আসতে চলেছে। যদিও ভারতের গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন প্রোডাক্ট তৈরি করে থাকতে পারে Redmi।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন

সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল ভারতে কোম্পানির ল্যাপটপ RedmiBook লঞ্চের পরিকল্পনা করছে Redmi। 2019 সালে চিনে প্রথম RedmiBook লঞ্চ হয়েছিল। ইতিমধ্যেই নিজের দেশে দুটি ল্যাপটপ বিক্রি শুরু করেছে Redmi। যদিও নতুন প্রোডাক্ট সম্পর্কে মুখ খোলেনি Redmi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.