Xiaomi ফোনে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 09:29 IST
হাইলাইট
  • MIUI 10 এর একাধিক প্রি-লোডেড অ্যাপে বিজ্ঞাপন দেখায়
  • এছাড়াও থাকে স্প্যাম নোটিফিকেশন
  • একবার বন্ধ করে দিলে আর বিজ্ঞাপন দেখাবে না Xiaomi

MIUI 10 থেকে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ার জন্য ইতিমইধ্যেই ভারতবাসীর মন জয় করেছে Xiaomi। কিন্তু অনেক দিন ধরেই Xiaomi –র নিজস্ব Android স্কিন MIUI তে বিজ্ঞাপন দেখানোর অভিযোগ রয়েছে। টাকা দিয়ে স্মার্টফোন কেনার পরে ফোনের অপারেটিং সিস্টেমের মধ্যে বিজ্ঞাপন দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। MIUI এর একাধিক প্রি-লোডেড অ্যাপ এর মধ্যে বিজ্ঞাপন দেখা যায়। লেটেস্ট MIUI 10 ও তার বিকল্প নয়।

Xiaomi গ্রাহকরা বিজ্ঞাপন দেখে বিরক্ত হলে সুখবর রয়েছে। MIUI 10 এ বিজ্ঞাপন ব্লক করা যাবে। দেখে নিন কীভাবে?

Xiaomi ফোনে MIUI 10 চললে কীভাবে বিজ্ঞাপন ব্লক করবেন?

  1. নিজের ফোনে MIUI 10 চলছে নিশ্চিত করে ইন্টারনেটের সাথে ফোন কানেক্ট করুন।
  2. Settings > Additional Settings > Authorization & revocation > তে গিয়ে  msa অপশন Off করে দিন।
  3. এবার 10 সেকেন্ড অপেক্ষা করার পরে ‘Revoke' অপশন সিলেক্ট করুন।
  4. এর পরে আপনাকে “Couldn't revoke authorization” সেসেজ দেখাবে।
  5. তিন থেকে পাঁচ বার চেষ্টা করার পরে পার্মিশান রিভোক হবে। না হওয়া পর্যন্ত চেষ্টা করে যান।
  6. এর পরে Settings > Additional Settings > Privacy > Ad services Personalized ad recommendations > তে গিয়ে Off করে দিন।

Advertisement

MIUI 10 –এ Mi File Manager থেকে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

Advertisement
  1. Mi File Manager অ্যাপ ওপেন করুন।
  2. বাঁ দিকে উপরে হ্যামবার্গার আইকনে ট্যাপ করুন।
  3. ‘About' সিলেক্ট করুন।
  4. ‘Recomendations' সুইচ অফ করে দিন।
  5. ফোনে কোন app ফোল্ডার থাকলে ফোল্ডারের নামের উপরে ট্যাপ করুন। এর পরে ‘Promoted Apps' ডিসএবেল করে দিন।

MIUI 10 -এ MIUI Cleaner থেকে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

  1. MIUI Cleaner ওপেন করুন।
  2. ডান দিকে উপরে ‘ব্রাশ আইকন' –এ ক্লিক করুন।
  3. ডান দিকে উপরে ‘গিয়ার আইকন' –এ ক্লিক করুন।
  4. ‘Receive recommendations' সুইচ অফ করে দিন।

Advertisement

MIUI 10 –এ Mi Video থেকে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

  1. Mi Video ওপেন করুন।
  2. ডান দিকে নীচে ‘Account' সিলেক্ট করুন।
  3. ‘Settings' সিলেক্ট করুন।
  4. ‘Online recommendations' সুইচ off করে দিন।
  5. ‘Push notifications' সুইচ off করে দিন।

MIUI 10 –এ Mi Browser, Mi Security আর Mi Music অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক করবেন কীভাবে?

Advertisement
  1. Mi Security অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Security > Receive recommendations Off করে দিন।
  2. Mi Music অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Music > Receive recommendations Off করে দিন।
  3. Mi Browser অ্যাপে বিজ্ঞাপন ব্লক করতে Settings > System app settings > Browser > Privacy & security > Recommended for you > Off করে দিন।
  4. Mi Browser অ্যাপ থেকে বিজ্ঞাপন সম্পূর্ণ ভাবে ব্লক করতে Settings > System app settings > Browser > Advanced > Set start page > এ গিয়ে যে কোন URL দিয়ে দিন। এর ফলে স্টার্ট পেজের বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি পাবেন।

MIUI 10 –এ স্প্যাম নোটিফিকেশন থেকে মুক্তি পাবেন কীভাবে?

  1. Settings > Notifications > App notifications এ যান।
  2. এবার যে অ্যাপ থেকে নোটিফিকেশান ব্লক করতে চান সেই অ্যাপ সিলেক্ট করে নোটিফিকেশন ডিসএবেল করে দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, MIUI, MIUI 10, MIUI 10 ads
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.