3,000 টাকা পর্যন্ত সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2019 13:48 IST
হাইলাইট
  • Samsung Galaxy A50s, Galaxy A30s ফোনের দাম কমেছে
  • 3,000 টাকা সস্তা হয়েছে Samsung Galaxy A50s
  • 1,000 টাকা সস্তা হয়েছে Samsung Galaxy A30s

সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s

সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s। 3,000 টাকা পর্যন্ত এই দুই ফোনের দাম কমিয়েছে Samsung।  4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টের Galaxy A50s ফোনের দাম 3,000 টাকা কমেছে। 1,000 টাকা সস্তা হয়েছে Galaxy A30s। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন।

Samsung Galaxy A50s আর Galaxy A30s এর দাম

4GB RAM + 128GB স্টোরেজে Galaxy A50s ফোনের দাম কমে 19,999 টাকা হয়েছে। 22,999 টাকায় এই ফোন লঞ্চ হয়েছিল। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 21,999 টাকা খরচ হবে।

অন্যদিকে 15,999 টাকায় Galaxy A30s বিক্রি শুরু হয়েছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 16,999 টাকা।

Samsung Galaxy A50s স্পেসিফিকেশন

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।

Samsung Galaxy A30s স্পেসিফিকেশন

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Advertisement

Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.