লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 নভেম্বর 2019 12:22 IST
হাইলাইট
  • Samsung Galaxy A51 থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে
  • নয়ডার কারখানা থেকে এই ফোন উৎপাদন শুরু হয়েছে
  • SM-A515F মডেল নম্বরে সামনে এসেছে Samsung Galaxy A51

Samsung Galaxy A51 ফোনে থাকছে AMOLED ডিসপ্লে

এখনও লঞ্চ হয়নি Samsung Galaxy A51। লঞ্চের আগেই নতুন Samsung ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Galaxy A51 ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Samsung Galaxy A51 ফোনে চলবে Android 10 অপারেটিং সিস্টেম। লেটেস্ট ভার্সানের উপরে থাকবে কোম্পানির OneUI 2.0 স্কিন। অনলাইন লিস্টিং পেজে SM-A515F মডেল নম্বরে সামনে এসেছে Samsung Galaxy A51।

Samsung Galaxy A51 সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI 2.0 স্কিন চলবে। Galaxy A51 ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

Samsung Galaxy A51 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

ইতিমধ্যেই Samsung Galaxy A51 ফোনের উৎপাদন শুরু হয়েছে। গ্রেটার নয়ডার Samsung কারখানা থেকে এই ফোন তৈরি করছে Samung। Galaxy A সিরিজের নতুন ফোনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।

সম্প্রতি Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনে একটি Exynos 9611 চিপসেট থাকবে।

Advertisement

সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এই ফোনে থাকবে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল 2x জুম ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আগেই জানানো হয়েছে সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুন:

সপ্তাহের শুরুতেই সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

Advertisement

নভেম্বরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন Samsung W20

স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.