ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A51 ও Galaxy A71। গত মাসে ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ করেছিল Samsung।
Samsung Galaxy A51 ও Galaxy A71 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
29 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A51 ও Galaxy A71। গত মাসে ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ করেছিল Samsung। এই দুই ফোনেই থাকছে Infinity-O ডিসপ্লে। ভারতে লঞ্চের আগেই Galaxy A71 আর Galaxy A51 ফোনের দাম ফাঁস হয়েছিল । ভারত ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে Galaxy A71 আর Galaxy A51। Android 10 অপারেটিং সিস্টেম চহ লঞ্চ হতে পারে Galaxy A সিরিজের এই দুই স্মার্টফোন।
সোমবার ট্যুইটারে 10 সেকেন্ডের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে Samsung। সেখানে জানানো হয়েছে মাত্র দুই দিনের মধ্যে ভারতে Galaxy A51 লঞ্চ হবে। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই Galaxy A সিরিজ ফোন লঞ্চের ব্যানার প্রকাশিত হয়েছে।
ফিরে আসছে Poco! আগামী সপ্তাহে লঞ্চ হবে Poco X2
![]()
Samsung Galaxy A51 and Galaxy A71 launch in India has been hinted through an official link
গত সপ্তাহে 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে Galaxy A51 ফোনের দাম সামনে এসেছিল। ভারতে 22,990 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy A51। অন্যদিকে Samsung Galaxy A71 কিনতে 29,990 টাকা খরচ করতে হবে।
20,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Vivo S1 Pro? পড়ুন রিভিউ
ডুয়াল সিম Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A51 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features