ফিরে আসছে Poco! আগামী সপ্তাহে লঞ্চ হবে Poco X2

আগামী সপ্তাহে লঞ্চ হবে Poco X2। Redmi K30 4G ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হতে পারে Poco X2।

ফিরে আসছে Poco! আগামী সপ্তাহে লঞ্চ হবে Poco X2

Poco X2 এর হাত ধরে দ্বিতীয় ইনিংস শুরু করবে Poco

হাইলাইট
  • Poco X2 ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে
  • এই ফোনে থাকবে 120Hz ডিসপ্লে
  • 4 জানুয়ারি নতুন দিল্লিতে লঞ্চ হবে Poco X2
বিজ্ঞাপন

4 ফেব্রুয়ারি লঞ্চ হবে Poco X2। সব জল্পনার অবসান ঘটিয়ে এই খবর জানিয়ে দিল চিনের কোম্পানিটি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে Poco। এছাড়াও ঐ দিন নতুন দিল্লিতে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দপ্তরে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছতে শুরু করেছে। সম্প্রতি Xiaomi -র ছত্রছায়া থেকে বেড়িয়ে পৃথক ব্যান্ডের তকমা পেয়েছিল Poco। এর পরেই কোম্পানির প্রধান সি মনমোহন জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই দ্বিতীয় ইনিংস শুরু করবে কোম্পানি।

Xiaomi-র ছত্রছায়া থেকে বেরিয়ে সাবালক হল Poco

Redmi K30 4G ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হতে পারে Poco X2। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। এছাড়াও থাকতে পারে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।

সম্প্রতি চিনে লঞ্চ 4G ও 5G ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Redmi K30। এই ফোনের 4G ভেরিয়েন্টে একটি Snapdragon 730G চিপসেট। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন।

poco x2 bottom image Poco X2

Poco X2 ফোনের নীচে Redmi K30 4G ফোনের ডিজাইন দেখা গিয়েছে

Redmi K30 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে Xiaomi। Redmi K30 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

এটাই Poco F2 Lite! লঞ্চের আগে ফাঁস হল ছবি ও স্পেসিফিকেশন

এই ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Redmi K30 ফোনের সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi K30 ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G, NFC, 5G GPS, USB Type-C পোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

সব ঠিক থাকলে Poco X2 ফোনেও একই স্পেসিফিকেশন ব্যবহার হতে পারে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »