নতুন ভেরিয়েন্টে বাজারে এল Samsung Galaxy A71 ও Galaxy A51

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 14:15 IST
হাইলাইট
  • 1TB স্টোরেজে এই ফোনগুলি পাওয়া যাবে
  • Samsung Galaxy A51 5G তে 8GB RAM থাকবে
  • দুটি ফোনেই থাকছে 5G কানেক্টিভিটি

চলতি বছরেই বিক্রি শুরু হবে Samsung Galaxy A71 5G ও Galaxy A51 5G

5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল  Samsung Galaxy A71 ও Galaxy A51। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে 5G কানেক্টিভিটি সহ এই দুটি ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই প্রথম মিডরেঞ্জ সেগমেন্টে 5G ফোন নিয়ে এল Samsung। 4G ভেরিয়েন্টের সঙ্গে নতুন দুই ফোনের স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। যদিও 5G মোডেম সহ এই ফোনে আলাদা প্রসেসর ব্যবহার হয়েছে।

Samsung Galaxy A71 5G ও Galaxy A51 5G-র দাম

Samsung Galaxy A71 5G-র দাম 599.99 মার্কিন ডলার (প্রায় 45,800 টাকা)। অন্যদিকে Galaxy A51 5G কিনতে 499.99 মার্কিন ডলার (প্রায় 38,100 টাকা) খরচ হবে। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই ফোন বিক্রি শুরু হবে।

Samsung Galaxy A71 5G ও Galaxy A51 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A71 5G তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A71 5G-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy A71 5G-তে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ডুয়াল সিম Samsung Galaxy A51 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।

লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Samsung Galaxy A51 5G-র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A5-এর সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy A51 5G -তে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor octa-core
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.