6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জানুয়ারী 2026 17:29 IST
হাইলাইট
  • Samsung Galaxy A07 5G ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে চলেছে
  • এটি পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের সামনে 6.7 ইঞ্চির 120 হার্টজ ডিসপ্লে থাকবে

Samsung Galaxy A07 5G comes with a 6,000mAh battery

Photo Credit: Samsung

Samsung Galaxy A07 5G ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে আসবে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি বৃহস্পতিবার এই বিষয়ে নিশ্চিত করেছে। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না করলেও আপকামিং স্মার্টফোনের বেশ কয়েকটি ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এনেছে তারা। Samsung Galaxy A07 5G এর সবচেয়ে আপগ্রেডগুলির মধ্যে একটি হল ব্যাটারি। এটি 6,000mAh ব্যাটারির সাথে আসছে, যা আগের মডেলের তুলনায় 20 শতাংশ বেশি ক্ষমতাসম্পন্ন। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে নজরকাড়া ডুয়াল টোন বা গ্রেডিয়েন্ট ফিনিশ রয়েছে। ডিভাইসটি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। এই ফোনের সফটওয়্যার পলিসি শুনলে চমকে যেতে হবে।

Samsung Galaxy A07 5G ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হবে

Samsung জানিয়েছে, Galaxy A07 5G অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে ভারতে আসবে। অর্থাৎ এটি কম দামে 5G স্মার্টফোন খুঁজছেন এমন ক্রেতাদের টার্গেট করবে। এতে f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

নতুন স্যামসাং ফোনে 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে৷ সংস্থা এর সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করেছে। আউটডোর ব্যবহারের কথা মাথায় রেখে স্ক্রিনে হাই ব্রাইটনেস মোড বা HBM দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ 800 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পাশাপাশি আঁচড় ও ক্ষতি থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখতে টু-স্টেপ টেম্পার্ড গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, Samsung Galaxy A07 5G আগেই ভারতের বাইরে লঞ্চ হয়েছে। তাই ফোনটির কোনও বিষয় আর অজানা নেই। এটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ফোনে Android 16 নির্ভর One UI 8.0 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে কোম্পানি।

ফোনে IP54 জল এবং ধুলোরোধী রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি এবং জলের ছিটে সহ্য করতে সক্ষম। সিকিউরিটির জন্য, ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Samsung Galaxy A07 5G ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হবে। বেস 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 15,999 টাকা হতে পারে।

Advertisement

অন্য দিকে, 6 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ কনফিগারেশন 17,999 টাকায় ভারতের বাজারে আনতে পারে কোম্পানি। উল্লেখ্য, বিশ্বজুড়ে মেমোরি চিপের আকালের জন্য বাজেট ফোনও বেশি দামে লঞ্চ হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.