Samsung নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 অগাস্ট 2025 18:35 IST
হাইলাইট
  • Samsung Galaxy A17 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে চলে
  • এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে

Samsung Galaxy A17 5G এর সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 5G আগস্ট মাসের শুরুতে ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করেছে। ফোনটির ভারতে আগমন নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সংস্থাটির তরফে এখনও এ দেশে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। ভারতে আসার আগেই স্মার্টফোনটি এখন যুক্তরাজ্যে রিলিজ হয়েছে বলে খবর সামনে এসেছে। ভারতীয় এডিশনে যে সব ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে, Samsung Galaxy A17 5G যুক্তরাজ্যে সেই সবের সঙ্গেই লঞ্চ হয়েছে। এটি 5 ন্যানোমিটার প্রসেসিং নোডে নির্মিত অক্টা-কোর Exynos 1330 প্রসেসর দ্বারা পরিচালিত। এছাড়া সুপার AMOLED ডিসপ্লে, WiFi 5, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অটোফোকাস ক্যামেরা, ইত্যাদি।

Samsung Galaxy A17 5G এর দাম

Samsung Galaxy A17 5G এর দাম যুক্তরাজ্যে 199 গ্রেট ব্রিটিশ পাউন্ড (জিবিপি) যা ভারতীয় মুদ্রায় প্রায় 23,500 টাকার সমান। এটি 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, একই স্টোরেজ কনফিগারেশনের দাম ইউরোপে 239 ইউরো (প্রায় 24,000) টাকা। এটি ব্ল্যাক, ব্লু, এবং গ্রে কালার অপশনে উপলব্ধ।

উল্লেখ্য, ভারতে লঞ্চের আগেই Samsung Galaxy A17 5G এর দাম ফাঁস হয়েছে। স্মার্টফোনটি একাধিক মেমরি ভার্সনে আসবে। বেস মডেলটি 18,999 টাকায় লঞ্চ হতে পারে যা 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা হতে পারে। এ দেশেও একই কালার অপশনে বিক্রি হবে।

Samsung Galaxy A17 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

দেশভেদে Samsung Galaxy A17 5G এর ফিচার্স ও স্পেসিফিকেশন একইরকম। ইউরোপীয় ভেরিয়েন্টের মতো ব্রিটিশ মডেলে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) সাপোর্ট করে। এতে Exynos 1330 চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে Mali-G82 MP2 গ্রাফিক্স আছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি A17 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে, যা f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে f/2.0 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

স্যামসাং ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটেড চ্যাসিস পেয়েছে। এই 5G ফোনে 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। এতে 5G, 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং USB Type-C কানেক্টিভিটি সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.