ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A40: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মার্চ 2019 15:35 IST
হাইলাইট
  • Galaxy A40 এর দাম 249 ইউরো
  • Android 9 Pie আপয়ারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব OneUI স্কিন চলবে
  • থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার

Samsung Galaxy A40 ফোনে থাকছে একটি 5.9-inch full-HD+ Super AMOLED ডিসপ্লে

Galaxy A সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Samsung। সম্প্রতি নেদারল্যান্ডে লঞ্চ হয়েছে Samsung Galaxy A40। ইতিমধ্যেই সেই দেশে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 10 এপ্রিল বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হবে Galaxy A40। Galaxy A40 ফোনে থাকছে ‘Infinity-U' ডিসপ্লে, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন।

Samsung Galaxy A40 এর দাম

নেদারল্যান্ডে Samsung Galaxy A40 এর দাম 249 ইউরো (প্রায় 19,500 টাকা)। আগামী 10 এপ্রিল একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Samsung। সেই ইভেন্টে বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে এই ফোন।

Advertisement

Samsung Galaxy A40 স্পেসিফিকেশন

Samsung Galaxy A40 ফোনে Android 9 Pie আপয়ারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব OneUI স্কিন চলবে। এই ফোনে থাকবে একটি 5.9 FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। থাকছে 4GB RAM আর Exynos 7885 চিপসেট।

Samsung Galaxy A40 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy A40 ফোনে একটি 3,100 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  2. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  3. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  4. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  5. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  6. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  7. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  8. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  9. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  10. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.